গবেষণাপত্র-১১ মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর ওফাতের পরেও আছহাব রাদিআল্লাহু আনহুম-এর মধ্যে লেখকের সংখ্যা নগণ্য হওয়ায় ও লিখিত বিষয়াদি সংরক্ষণের পদ্ধতিতে ব্যাপকতা লাভ না করায়, বেশ কিছু সময় ধরে হাদীছ লেখার কাজ যথাযথ ভাবে শুরু হয়নি। তবে আছহাব রাদিআল্লাহু আনহুম অত্যন্ত সতর্কতার সাথে মৌখিক ভাবে ব্যাপক আকারে হাদীছ চর্চা অব্যাহত রাখেন। এমন কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সময়ে সংঘটিত যুদ্ধ বিগ্রহ, ঘটনা প্রবাহ, এঁতিহাসিক বিষয়াদিরও চর্চা তাদের মধ্যে প্রচলিত ছিল। তারা হাদীছের পাশাপাশি একে অপর থেকে এগুলোর শিক্ষা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর পরে আল-খুলাফাউর রাশিদূন ও উমাইয়া খালীফাদের একটি সময়কাল পর্যস্ত সীমিত পর্যায়ে লেখনীর মাধ্যমে ও মৌখিকভাবে হাদীছ চর্চা অব্যাহত ছিল। সে যুগের লোকেরা ছিলেন খুবই মেধাসম্পন্ন ও তীন্ম্ম মেধা শক্তির অধিকারী । তাদের প্রথর স্মৃতি শক্তি ছিল বিস্ময়কর ৷ হাদীছ সংরক্ষণের ব্যাপারে তাদের স্মৃতিশক্তির উপর নির্ভর করা অমূলক কিছু ছিল না। প্রাথমিক যুগে হাদীছ লিপিবদ্ধ না হওয়ার এটাও একটি সংগত কারণ । যুগের পরিবর্তনে যখন স্মৃতিশক্তি সম্পর্কে সন্দেহ- সংশয় দেখা দেয়, তখন হাদীছ লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উপলব্ধি হওয়া শুরু হয়। এক পর্যায়ে বিচক্ষণ শাসক “উমার ইবন আবদিল আযীয' রাহিমাহুল্লাহ সরকারী ভাবে মদীনার গর্ভনরকে হাদীছ লেখার নির্দেশ দান করেন। এরপূর্বে বিছিন্নাকারে কিছু লেখা হলেও আনুমানিক ১০০ হিজরী সনে তার নির্দেশে ব্যাপকভাবে হাদীছ লেখা শুরু হয়। পরবর্তিতে তিনি ইসলামী রাষ্ট্রের সকল এলাকার প্রশাসককে সে এলাকায় সন্ধান প্রাপ্ত হাদীছ লিপিবদ্ধ করার জন্য সরকারী নির্দেশ জারী করেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন- ৩৪৮ 9 ক 0০3 ৬ ঝা এ ঝা ০) ৬৯১৬ ৩ ০৬ ৮:55) , 04৮3 4৪ ও ০ SH ৬৪৭৬ 3190 33 ৪৮০ ০০৮৬৯১৪০১১১ “রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ গভীর ভাবে পর্যবেক্ষণ করুন। হাদীছ পেলেই তা লিপিবদ্ধ করুন। আমি ইলম ধ্বংস হওয়া এবং আলিমদের চলে যাওয়ার ভয়ে ভীত হচ্ছি। এ ক্ষেত্রে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না।”* এ পরিপ্রেক্ষিতে ‘আবূ বাকর ইবন মুহাম্মাদ ইবন “আমর ইবন হাযম' (মৃত: ১২০ হি:) কয়েকটি গ্রন্থ লিপিবদ্ধ করেন। তবে এগুলো উমার ইবন আবদিল আবীযের নিকট পাঠানোর পূর্বেই তিনি মৃত্যু বরণ ৩. ছাহীহ আল বুখারী, আছ- ছাহীহ , বায়রূত, ১৪০৭ হি:, ১খ., ৪৯ পৃঃ হাদীছ নিয়ে বিদ্বান্তি % ১১ www.amarboi.org
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।