গবেষণাপত্র-১১ “ইজতিহাদ যদি সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তা প্রত্যাখ্যাত হবে ।'১৯০ সুতরাং ইজতিহাদের মাধ্যমে কোন কিছু উপস্থাপন করলে যদি তা হাদীছের বিরোধী হয় তাহলে তা কক্ষনো গ্রহণ করা যাবে না। বরং হাদীছটিই হবে ইজতিহাদের মাপকাঠি । 8.৫ হাদীছ পরিপালনে গৌড়ামীর বিভ্রান্তি ও তার অপনোদন ইতোপূর্বের আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে, হাদীছ পরিপালনে পক্ষপাতিত্ব, গৌড়ামী ও অন্ধ অনুকরণ হাদীছের নিকট নিঃশর্ত আত্মসমর্পনের পরিপন্থী । কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা অনেকেই এ দোষে দুষ্ট। নিজের মতের বিপক্ষের ছাহীহ ও গ্রহণযোগ্য হাদীছ পাওয়া গেলে, সেটাকে কটাক্ষ, উপেক্ষা ও অহেতুক সমালোচনা না করে, বরঞ্চ কখনো কখনো সেটার আমল করে, আমরা যে ছাহীহ হাদীছের প্রতি নিঃশর্ত আনুগত্যশীল, তা প্রমাণ করা উচিত। এ প্রসঙ্গে উদাহরণ স্বরূপ দুই একটি বিষয় এখানে উপস্থাপন করা যায়। এ সব বিষয়ে সকল পক্ষকে সমর্থন দেয়ার বিশুদ্ধ হাদীছও পাওয়া গেছে। সে ক্ষেত্রে কোন পক্ষের হাদীছকে কটাক্ষ না করে, এ সব হাদীছের আলোকে আমরা সকল পদ্ধতিই ভিন্ন ভিন্ন সময়ে আমল করতে পারি। যেমন- ১. ছালাতুল বিতরের রাক'আত: ছালাতুল বিতর কত রাক'আত এ নিয়ে আমাদের মধ্যে মতভেদ রয়েছে। আমরা যারা যে মতকে অনুকরণ করি সেটাকেই নির্ভুল মনে করে, তার পক্ষের হাদীছগুলোকে দলীল হিসাবে উপস্থাপনের চেষ্টা চালাই। একইভাবে বিপক্ষের উপস্থাপিত হাদীছগুলোকে আমলে আনার সামান্য সদিচ্ছা তো পোষণ করিই না, বরং সেগুলোর বিরোধিতা করাকে যথার্থ কাজই মনে করি। এমনকি নিজের মতই যে সঠিক, তা প্রমাণের জন্য আদাজল খেয়ে লেগে যাই। যার অনিবার্য পরিণতিতে একপক্ষ অন্য পক্ষের হাদীছকে যা ইচ্ছা তাই বলে সমালোচনা করতেও পিছপা হই না। এ কাজটি মূলত ছাহীহ ও গ্রহণযোগ্য হাদীছের বিরুদ্ধে অবস্থান নেয়ারই নামান্তর । ঈমানের অনিবার্য দাবী হচ্ছে, ছাহীহ ও গ্রহণযোগ্য হাদীছের পক্ষে অবস্থান গ্রহণ। যাই হোক, ছালাতুল বিতরের রাকাঁআত নিয়ে যে হাদীছগুলো বর্ণিত হয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হাদীছগুলো হচ্ছে নিম্মরূপ: ক. বিতর এক রাক'আত: বর্ণিত হয়েছে- ১৮ ৮ এ ৪১০ db 4৮15 le ঞ এত Bi ০১৮০ ৩৪ ৮৪ ৩ম ০৪ ৬০ ৮৬ ৪19 ৮5১9 Spas 0০৯০ ১৯০, প্রাগুক্ত, ২খ. ২৯৬ পৃঃ = হাদীছ নিয়ে বিভ্রান্তি গং ১০৮ www.amarboi.org
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।