গবেষণাপব্র-১১ জীবন বিধান পরিপালন করা সম্ভব, এ প্রসংগটিও বিবেচনায় আনা আজ সময়ের অনিবার্য দাবী। হাদীছকে কেন্দ্র করে শুধু মুতাওয়াতির হাদীছ ব্যতীত আহাদীছুল আহাদ গ্রহণ করা না করা, দুর্বল হাদীছ কোন কিছুর ফাদীলাত বর্ণনার ক্ষেত্রে গ্রহণ করা বৈধ কি না, বিপক্ষীয় মতামতের পক্ষে উপস্থাপিত হাদীছসমূহে বস্তুনিষ্ঠ সমালোচনার অপ্রতুলতা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়াদি এমন সব বিভ্রান্তির উদ্ভব ঘটাচ্ছে, যা মুসলিম উম্মাহকে সমস্যাগ্রস্ত করে তুলছে। ইসলামের নিরপেক্ষ পক্ষপাতশৃণ্য দৃষ্টিকোণ থেকে বক্ষ্যমাণ বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট মূল্যায়ণ সকলের সম্মুখে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসই হচ্ছে এ লেখাটি । বিষয়টিকে সুবিন্যস্ত ভাবে উপস্থাপনের জন্য কয়েকটি উপ শিরোনামে বিভক্ত করা হয়েছে। ২. বিশুদ্ধ হাদীছ সংরক্ষণ ও জাল হাদীছ রচনার কারণসমূহ হাদীছ হচ্ছে আরবী শব্দ, পুরাতনের বিপরীত বুঝাতে এ শব্দ ব্যবহৃত হয়। এর আভিধানিক অর্থ হচ্ছে- যে কোন খবর, চাই তা কমই হোক অথবা বেশিই হোক ৷” সুতরাং যে কোন সংবাদ, কথা ও খবরকেই হাদীছ বলা হয়। পরিভাষায় হাদীছের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে- 91555 9১৬৪ 53555 এত ঞ। এ ০ এ al Lbs Sy ০222 “সকল প্রকার কথা, কাজ, সম্মতি ও গুণাবলী যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে সম্বোধন করা হয়েছে তাকেই হাদীছ বলে ।”২ অনেকেই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর গুণাবলীকে হাদীছের অন্তর্ভুক্ত করেন না। মূলত: এটিও হাদীছের অন্তর্ভূক্ত। আছহাব রাদিআল্লাহু আনহুমের কাজ কথা ও সম্মতিকে হাদীছের অন্তর্ভুক্ত করার সুযোগ থাকলেও এ বইয়ে শুধু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর কথা, কাজ ও তার মৌন সম্মতিকে হাদীছ বলে গণ্য করা হয়েছে। এটি মূলতঃ সুন্নাতের সমার্থবোধক। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম প্রথম দিকে সীমিত পরিসরে হাদীছ লিখনের অনুমতি দিলেও ব্যাপকভারে হাদীছ লিখতে নিষেধ করেছিলেন। মহাগ্রন্থ আল-কুরআন লেখার চর্চা সে সময় অব্যাহত ছিল। মহাগ্রস্থ আল-কুরআনের সাথে হাদীছের যাতে কোন প্রকার সংমিশ্রণ না ঘটে, সে জন্যই মূলত সূক্ষ্ম ধীশক্তিসম্পন্ন ব্যক্তিত্ব বিশ্বনবী রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হাদীছসমূহ না লেখার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ১... আল-জাওহারী, আছ-ছিহাহু ফিল-লুগাহ, তাবি, ১১৭ পৃঃ ২. হাসানুল বান্না, রাসাইলুল ইমামি হাসালিল বান্না, তাবি., ১খ, ৪৫৮ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ১০ www.amarboi.org
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.