যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬৮/০৷ ০১০০ / যন্ধফ আত্বতিরমির্যা (১ম খণ্ড)- পৃষ্টা ঃ আচ > Bl os AT AD শাইখ মোঃ ঈসা মিঞা বিন খলিলুর রহমানের মন্তব্য প্রশংসা একমাত্র আল্লাহ্‌ তা'আলার, যিনি এ নিখিল বিশ্বের একমাত্র নিয়ন্তা । দরূদ ও সালাম সর্বশেষ ও মহানবী মুহাম্মাদ হ্রঃ-এর প্রতি । শান্তির ধারা বর্ষিত হোক তীর সহচরবৃন্দ ও তাদের উপর যারা তার একনিষ্ঠ অনুসারী । শারী‘আতের মূল উৎস হচ্ছে কুরআন । আর কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদীস ৷ মুসলমানের আইন, নিয়ম-কানুন, ‘আমাল ইত্যাদি ওয়াহীভিত্তিক হওয়ায় অন্যান্য ধর্মের নিয়মের সাথে এর কোন মিল নেই । মানব রচিত নিয়মে সংশোধনের সুযোগ থাকলেও ওয়াহীভিত্তিক নিয়ম-বিধানে পরিবর্তনের কোন অবকাশ নেই । এরূপ ধারণা করা যাবে না যে, বিধানতো সেকেলের বা যুগোপযোগী নয় । আজকের বৈজ্ঞানিক যুগে যে সম্পর্কে কথা বলা হচ্ছে সে সমস্ত বিষয়ের উপর ১৪শত বছর পূর্বেই ইঙ্গিত দেয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, বিভিন্ন কারণেই ইসলামের মধ্যে নানা ধরনের বিদ‘আতের অনুপ্রবেশ ঘটেছে। তন্যধ্যে অন্যতম কারণ হচ্ছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র । ইসলামের শত্রুরা যখন মুসলমানদের সাথে সম্মুখ সমরে পেরে উঠছিল না তখন তারা ইসলামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে ৷ তারই অংশ হিসেবে ইয়াহুদী ও খৃষ্টান কুচক্রীরা সম্মিলিত হয়ে পরিকল্পিতভাবে মাঠে নামে ৷ ফলে কিছু ইয়াহুদী ও খৃষ্টান বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ভাব দেখিয়ে মুসলমানদের মাঝে তারা বিভিন্ন কর্মকাণ্ডের অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হ-।। এজন্য তারা সাধারণ মুসলিম জনগণকে ধোক। দেয়ার উদ্দেশে নিজেদের কথার মধ্যে “রাসূলুল্লাহ ::% বলেছেন” এ কথাটি সংযোগ করে হাদীস বলে চালিয়ে দেয় । এভাবে মুসলিম সমাজে জাল যঈফ হাদীসের প্রচলন ঘটে । একইভাবে প্রসার

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।