যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk HEA Gil LALSMH ৮৫ or পের a ed iE eagle Lala : dads (onli ET ২৪৪ । ইবনু আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার পিতা (আবদুল্লাহ) আমাকে নামাযের মধ্যে শব্দ করে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পাঠ করতে শুনলেন । তিনি বললেন, হে বৎস! এটা তো বিদ'আত; বিদ'আত হতে সাবধান হও । তারপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের চেয়ে অন্য কাউকে ইসলামে বিদ‘আতের প্রচলন করার প্রতি এত বেশী ঘৃণা ও শত্ৰুতা পোষণ করতে দেখিনি। তিনি আরো বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বাকার (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর সাথে নামায আদায় করেছি। কিন্তু তাদের কাউকে বিসমিল্লাহ সশব্দে পাঠ করতে শুনিনি । অতএব তুমিও সশব্দে পাঠ কর না । যখন তুমি নামায আদায় করবে তখন ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন” এর মাধ্যমে কিরা'আত শুরু করবে। যঈফ, ইবনু মাজাহ (৮১৫) আবু ঈসা বলেন, আব্ুুল্লাহ ইবনু মুগাফফালের হাদীসটি হাসান ৷ বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবা (রাঃ) এ হাদীস অনুযায়ী আমল করেছেন (তাসমিয়া চুপে চুপে পাঠ করেছেন) । আবু বাকার, উমার, উসমান ও আলী (রাঃ) তাদের অন্যতম৷ বেশিরভাগ তাবিঈ এই মতের অনুসারী । সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, আহমাদ ও ইসহাক এ মত গ্রহণ করেছেন। তীরা বলেছেন, তাসমিয়া জোরে পাঠ করবে না, বরং আস্তে পাঠ করবে । (23 al . Y£০

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।