IslamiBoi.tk ৩৮০৷০০০০/ যষ্ধফ আত্-তিরমির্যা (১ম খণ্ড)- দৃষ্টা সাত হাদীস শাস্তরবিদগণ তাদের সংকলনে হাদাস নির্বাচনের ক্ষেত্রে সুশৃঙ্খলিত নিয়ম পদ্ধতি অনুসরণ করেছেন। সিহাহ সিত্তার রচয়িতাগণ সহীহ্ হাদীসকে য‘ঈফ হাদীস থেকে পৃথক করার ব্যাপারে সীমাহীন সাবধানতা অবলম্বন করেছেন । কিন্তু বুখারী, মুসলিম বাদে সুনানে ‘আরবা‘আর রচয়িতাগণ যথাযথ সাবধানতা অবলম্বন না করায় বেশ কিছু য‘ঈফ হাদীস তিরমিযীতেও ঢুকে পড়ে । ‘আল্লামাহ্ নাসিরুদ্দীন আলবানী (রাহ্ঃ) তিরমিধী গ্রন্থ থেকে যঈফ হাদাসসমূহ পৃথক করে যঈফ সুনান আত্-তিরমিযী প্রকাশ করেন। বাংলা ভাষাভাষী মুসলিম নর-নারীগণের সুবিধার্থে সে যঈফ সুনান আত্-তিরমিযী বঙ্গানুবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু তিরমিযী'র মতো একটি বহুল প্রচলিত গ্রন্থের পূর্ণাঙ্গ ও সাবলীল অনুবাদ প্রকাশ করা খুব সহজসাধ্য কাজ নয়। এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা দিতে এগিয়ে এসেছেন আমার অকৃত্রিম বন্ধু জনাব শাইখ মোঃ ঈসা মিঞা বিন খলিলুর রহমান । আমার বন্ধু শাইখ মোঃ ঈসা বর্তমানে অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত থেকেও উক্ত য‘ঈফ সুনান আত্-তিরমিযীর অনুবাদে আমাকে সাহায্য করার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের যে খিদমাত করেছেন সেজন্য মুসলমান বাংলা ভাষাভাষী মাত্রই তার কাছে খণী থাকবে । আল্লাহ তার পরিশ্রমকে কবুল করুন এবং ইহকাল ও পরকালে তাকে শাপ্তি দান করুন -আমীন ॥ আমি আশা পোষণ করছি- কিতাবটি মুসলিম সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। নির্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ক্রুটি থেকে যাওয়া স্বাভাবিক ৷ প্রচ্ফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত ৷ পাঠকবৃন্দের চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ- পরবর্তী সংস্করণে ভুল-ভ্রান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব । পরিশেষে আল্লাহ্ রাববুল ‘আলামীনের নিকটে প্রার্থনা- হে আল্লাহ! তুমি আমার এ হা পচেষ্টাকে কুবূল কর এবং লগাগকে এরূপ আরো বেশি নেশ শিদমাত করার তাওফীক দান কর -আমীন ॥ খাদিম হুসাইন বিন সোহ্রাব (হাফেয হোসেন)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।