IslamiBoi.tk $১০৷ ১৯০ / যঙ্ফ আত্-তিরমিধী ১৯৭ ইউসুফ ইবনু হাম্মাদ বলেন, আবদুল আলা এ হাদীসটি কিতাবুত তাফসীরে মারফু (রাসূলের কথা) হিসেবে এবং কিতাবুত তালাকে মাওকুফ (ইবনু আব্বাসের কথা) হিসাবে বর্ণনা করেছেন। oe eo 7/07 ‘o/s 3/70p dlr BAS dG 2 a OF « ES 2 At pS Cs ‘55 lisa .\\. EE EE ET EEC EA ১১০৪ । কুতাইবা-গুনদার মুহাম্মাদ ইবনু জাফর হতে তিনি সাঈদ ইবনু আবী আরূবার সূত্রে উপরোক্ত হাদীসের মতই হাদীস বর্ণনা করেছেন । এই সুত্রে এটা মারফু হিসেবে বর্ণনা করেন নাই । আর এটাই অধিক সহীহ । দেখুন পূর্বের হাদীস আবূ ঈসা বলেন, এটি একটি অরক্ষিত হাদীস । আবদুল আলা ব্যতীত অন্য কেউ এটাকে মারফু হিসেবে বর্ণনা করেননি। আব্দুল আ'লা-এর সূত্রে সাঈদ হতে এ হাদীসটি মাওকূফ হিসাবেও বর্ণিত হয়েছে। সঠিক কথা হল, হাদীসের উল্লেখিত কথাগুলো (সাক্ষী ব্যতীত বিয়ে হয় না) ইবনু আব্বাসের । একাধিক রাবী এটাকে সাঈদ ইবনু আবী আরূবা হতেও মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে ইমরান ইবনু হুসাইন, আনাস ও আবু হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও তাবিঈগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা সবাই বলেছেন, সাক্ষীর হাযিরা ব্যতীত বিয়ে হয় না। পূর্বকালের আলিমদের কেউই এ ব্যাপারে মতপার্থক্য করেননি । মুতাআখরীন আলিমগণ এ বিষয়ে মতভেদ করেছেন । তাদের মতদ্বৈততা হয়েছে £ঃ একজন সাক্ষীর সাক্ষ্য দেয়ার পর ' অন্য একজন হাযির হয়ে সাক্ষ্য দিলে বিয়ে বৈধ হবে কি না এ বিষয় নিয়ে । কুফার বেশীরভাগ আলিম ও অন্যান্যের মতে, একই সময়ে দু'জন সাক্ষীর হাযিরা ছাড়া বিয়ের আক্দ অনুষ্ঠান জায়িয নয়। মাদীনার একদল আলিমের মতে £ একজন সাক্ষী চলে যাবার পর আর একজন সাক্ষী হাযির হলে বিয়ে জায়িয হবে, যদি তারা এর ঘোষণা দিয়ে থাকে । ইমাম মালিকেরও এই মত । মাদীনাবাসীদের বর্ণনামতে ইসহাকেরও এই মত । ইমাম আহ্মাদ ও ইসহাক বলেছেন, একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্যেও বিয়ের অনুষ্ঠান জায়িয ।
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।