IslamiBoi.tk ৩৭৷০০০/ যষ্ধফ আত্_তিরমির্যী (১ম খণ্ড)- পৃষ্ঠা হ আঠার সুয়ৃতী তার আলফিয়াহ গ্রন্থের ১৭ পৃষ্ঠায় বলেছেন, আবূ দাউদ যতটুকু পেরেছেন মজবুত সনদের বর্ণনা করেছেন অতঃপর যেখানে যঈফ ব্যতীত অন্য কিছু পাননি সেখানে তিনি য‘ঈফও বর্ণনা করেছেন । নাসায়ী তাদের একজন যারা যঈফ হাদীস বর্ণনা না করার ক্ষেত্রে একমত হননি । অন্যরা ইবনু মাযাহ্কেও এর সাথে শামিল করেছেন। আর যারা এদেরকে সহীহ্ বর্ণনাকারীদের সাথে একত্র করেছেন তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। যারা তাদের ক্ষেত্রে সহীহ্ শব্দ প্রয়োগ করেছেন তারা বিষয়টিকে হালকা করে দেখেছেন । দারিমী এবং মুনতাকাও এদেরই অন্তর্ভুক্ত । অবশেষে বলবো, আশা করি জামি আত্-তিরমিযী’র হাদীসগুলোকে সহীহ্ থেকে যঈফ পৃথক করতে সক্ষম হয়েছি। যেমনটি ইতোপূর্বে ইবনু মাযাহ্'র ক্ষেত্রে করেছি । আল্লাহ যেন আমার এ প্রচেষ্টাকে সুন্দরভাবে গ্রহণ করেন এবং আমাকে ও যাদের উৎসাহে এ কাজ করেছি তাদের সবাইকে উত্তম পুরস্কার দান করেন । নিশ্চয়ই তিনি শ্ৰবণকারী ও উত্তরদানকারী ৷ “হে আল্লাহ! প্রশংসার সাথে তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই, তোমার কাছেই 'আম্মান, রোববার, রাত্রি । লেখক ২০ জিলকাদ ১৪০৬ হিজরী মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী (আবূ আব্দুর রহমান)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।