যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬/০০০০ / যন্ফ আত তিরমির্যী (১ম ধণ্ড)- পৃষ্ঠা সতের ঘরে নাবী কথা বলছেন” । আর এ ধরনের বর্ণনা ইমাম তিরমিযীর না হওয়ার ধারণাকেই শক্তিশালী করে। কারণ এতে তার গ্রন্থের প্রশংসার আধিক্য রয়েছে। আর এ ধরনের উক্তি তার থেকে হওয়া খুবই দুরূহ ব্যাপার । কেননা তিনি স্বয়ং জানেন যে, এ গ্রন্থে এমনও দুর্বল ও মুনকার হাদীস রয়েছে যা বিশ্লেষণ ব্যতীত বর্ণনা করা অবৈধ- যার ফলে তিনি তা বর্ণনা করেছেন। যা না করলে তার গ্রন্থটি ক্ৰটিযুক্ত হয়ে যেত ৷ যা তার নির্মলতাকে ময়লাযুক্ত করে দিতো। এটা পরিতাপের বিষয় যে, এ কিতাবের অনেক মুহাক্কিক ও মুয়াল্লিক এ দিকে দৃষ্টি দেননি যে, এ ধরনের কথা সনদ ও মতন উভয় দিক থেকেই বাতিল । যদি তিরমিধযীর জামি সম্পর্কে এ ধরনের কথা বলা বৈধ হয় আর আপনি অবগত আছেন যে, এঁ কিতাবে কত ভিত্তিহীন হাদীস রয়েছে যা লেখক নিজেই স্বীকার করেছেন, তাহলে লোকেরা বুখারী ও মুসলিমের কিতাব ‘জামি সহীহ্‌’ সম্পর্কে কি বলবেন? আর তারা উভয়েই শুধুমাত্র সহীহ্‌ হাদীস বৰ্ণনা করার ইচ্ছাই করেছেন। আমার ভয় হয় যে, কোন ব্যক্তি বলে ফেলতে পারেন, তার ঘরে নাবী আছেন তিনিই কথা বলছেন ৷ যদি কেউ এ ধরনের বলে বুখারী ও মুসলিমের সম্পর্কে যা বলা হয়েছে জামি তিরমিযী সম্পর্কে । আর এ ধরনের কথা বলে সেটাকে সহীহাইনের মর্যাদায় অভিষিক্ত করেছেন অথবা সহীহাইনের প্রতি অবিচার করেছেন, আর এ উভয় কথাই তিক্ত । এতে কোন সন্দেহ নেই যে, এ ধরনের কথা সম্পর্কে অন্ততঃপক্ষে এটা বলা যায় যে, এতে কোন কল্যাণ নেই । আর নাবী (£233) বলেছেন ৪ “যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন ভাল কথা বলে অথবা নীরব থাকে” (বুখারী, মুসলিম, আত্-তিরমিযী হাঃ ২০৫০) পূর্বের বর্ণনা দ্বারা যা প্রকাশ পেল তাতে এটা জানা গেল যে, সহীহাইন এবং সুনানে আরবা‘আকে একত্রে সিহাহ সিত্তাহ্‌ বলা ভুল । কেননা সুনানের লেখকগণ শুধুমাত্র সহীহ্‌ হাদীস বর্ণনা করার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি । তিরমিধীও তাদের একজন ৷ হাদীস শাস্ত্রের পণ্ডিতগণ তা বর্ণনা করেছেন। RE AE ফর্মা নং- ২

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।