যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬৮০! ০,৯০ / যন্ধফ আত তিরমির্য ১ম খণ্ড)- পৃষ্ঠা চৌদ্দ ২য় কারণ ৪ হাফিয ইবনু কাসীর তার “ইখতিসারু 'উলুমুল হাদীস” গ্রন্থের ৩২ পৃষ্ঠায় বলেছেন- “হাকিম আবূ আব্দিল্পাহ এবং আলখাতীব বাগদাদী তিরমিযী’র কিতাবকে আল-জামিউস্‌ সহীহ্‌ নামকরণ করেছেন। এটা তাদের গাফলতি ৷ কেননা এ গ্রন্থে অনেক মুনকার হাদীস রয়েছে। ৩য় কারণ £ লেখকের রচনাশৈলীই এরূপ নামকরণকে অস্বীকৃতি জানায় । কেননা তিনি সেটাতে অনেক হাদীসকে স্পষ্টভাবেই সহীহ না হওয়ার কথা বলেছেন এবং সেটার ক্রটিও উল্লেখ করেছেন কখনো সেটার বর্ণনাকারীকে দুর্বল বলে, আবার কখনো সেটার সনদ ইজতিরাব বলে, আবার কখনো মুরসাল বলে৷ যেমনটি পাঠকগণ তার গ্রন্থে দেখতে পাবেন। আর এটা ছিল তার কিতাব রচনার পদ্ধতির বাস্তবায়ন । যা তিনি কিতাবুল ইলালে বর্ণনা করেছেন । যা তার কিতাব তিরমিযীর শেষে রয়েছে । যার সারসংক্ষেপ এই- | “এ কিতাব জামে’তে আমি হাদীসের যে সমস্ত ক্রটি বর্ণনা করেছি তা মানুষের উপকারের আশায়ই করেছি । আর আমি অনেক ইমামকেই সনদের রাবী সম্পর্কে সমালোচনা করতে এবং দুর্বলতা প্রকাশ করতে দেখেছি ।” 8র্থ কারণ $ জামিউত্‌ তিরমিযী নামের এ দিকটি গ্রন্থের বাস্তবতার দিক থেকে উপযোগী অন্য যে কোন নামের চেয়ে ৷ কেননা তিনি এতে অনেক উপকারী ও জ্ঞানের বিষয় একত্রিত করেছেন যা তার উত্তাদ ইমাম বুখারীর জামিউস্‌ সহীহ্‌ বা অন্য কোন হাদীস গ্রন্থের মধ্যে নেই । এ দিকে ইঙ্গিত করেই হাফিয যাহাবী তার গ্রন্থ সিয়ারে ‘আলামীন নুবালার ৩/২৭৪ পৃষ্ঠায় বলেছেন, জামি এর মধ্যে উপকারী জ্ঞান, স্থায়ী উপকার, মাসৃআলার মূল রয়েছে। যা ইসলামী নিয়মাবলীর একটি মূল বিষয় ৷ যদি সেটাতে এ হাদীসসমূহ না থাকতো যা ভিত্তিহীন বা মাওযূ‘ আর তা অধিকাংশই ফাযায়িলের ক্ষেত্রে । ইমাম আবু বাক্র ইবনুল ‘আরাবী তার রচিত তিরমিযী ভাষ্য গ্রন্থের শুরুতে বিষয়টিকে আরো স্পষ্টভাবে উল্লেখ করেছেন । তিনি বলেছেন, তাতে (তিরমিধীতে) চৌদ্দ প্রকার জ্ঞান রয়েছে৷ যা ‘আমালের অধিক নিকটবর্তী ও নিরাপদও বটে ।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।