যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬/০৷ ০:৯০ / যন্ধফ আত্‌ তিরমির্য ১ম ধণ্ড)- দৃষ্টা তের ইমাম তিরমিযী (রাহ্‌ঃ) তার অভ্যাসগতভাবেই হাদীস বর্ণনা করার সময় বলে থাকেন- “এ অধ্যায়ে ‘আলী, যায়িদ ইবনু আরকাম, জাবির ও ইবনু মাস‘উদ (রাধিঃ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। কোন কোন সময় হাদীসকে সাহাবীর উপর মু'আল্লাক করে থাকেন, সেটার সনদ বর্ণনা করেন না। এ ধরনের এবং এর পূর্বে বর্ণিত পদ্ধতির হাদীসগুলো আমি তাখরীজের গুরুত্‌ দেইনি ৷ কেননা ওগুলোর তাখরীজের জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন । বর্তমানে আমি যে কাজে ব্যস্ত তাতে এঁ কাজ করার জন্য সময় যথেষ্ট নয় । গুরুত্বপূর্ণ সতর্কবাণী 8 ইমাম তিরমিযী রচিত হাদীসের গ্রন্থটি ‘আলিম সমাজের নিকট দু’টি নামে প্রসিদ্ধ- এক. জামিউত্‌ তিরমিযী দুই. সুনানুত তিরমিধী । গ্রন্থটি প্রথম নামেই অধিক প্রসিদ্ধ ৷ সাময়ানী, মিজ্জি, যাহাবী এবং আসক্বালানীর মতো প্রসিদ্ধ হাফিযগণ সেটাকে প্রথম নামেই উল্লেখ করেছেন। কিন্তু কিছু কিছু লেখক প্রথম নাম জামি এর সাথে সহীহ্‌ শব্দটি যুক্ত করে সেটাকে আল-জামিউস্‌ সহীহ্‌ বলে উল্লেখ করেছেন । তন্ুধ্যে কাতিব জালাবী তার রচিত গ্রন্থ “কাশফুজ্‌ জুনুনে” এ নামে উল্লেখ করেছেন “সহীহুল বুখারী ও সহীহ্‌ মুসলিম” বলার পর ৷ বুখারী ও মুসলিম এরই উপযুক্ত শুধুমাত্র সহীহ্‌ হাদীস বর্ণনা করার জন্য ৷ কিন্তু তিরমিযী এর ব্যতিক্রম । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, আল্লামাহ আহমাদ শাকিরের মতো ব্যক্তিও তার অনুকরণে সুনানে তিরমিধীকে আল-জামিউস্‌ সহীহ্‌ নাম দিয়ে গ্রন্থটি প্রকাশ করেছেন। এ সত্বেও যে, তিনি এ গ্রন্থের জ্ঞানগর্ভ অতুলনীয় তাহঝ্বীকূ করেছেন এবং তার অনেক হাদীসের সমালোচনা করেছেন। এর কোন কোন হাদীসকে য'ঈফ বলে সাব্যস্ত করেছেন। অতঃপর কিতাব প্রচার ও প্রসারের উদ্দেশে কোন কোন প্রকাশক তার অনুকরণ করেছে। যেমনটি করেছে বৈরুতস্থ “দারুল ফিকর” । আমার দৃষ্টিতে বিভিন্ন কারণেই এমনটি করা অনুচিত $ ১ম কারণ ঃ এটা হাদীস শাস্ত্রের হাফিযগণের রীতি বিরুদ্ধ “যেমনটি আমি সবেমাত্র উল্লেখ করেছি” এবং তাদের সাক্ষ্যের খেলাফ ৷ যার বর্ণনা অচিরেই আসবে ।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।