IslamiBoi.tk ৬৮০১২০ / যন্ধফ আত তিরমির্যা ১ম খণ্ড)- দৃষ্টা £ বার চতুৰ্থত ৪ সুনানে তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস্ সিত্তাহ” এর মধ্যে ইমাম তিরমিধী’র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের চাইতে ভিন্ন। তন্মধ্যে একটি এই যে, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদীস বর্ণনা করার পর বলেছেন, সহীহ্ অথবা হাসান বা যঈফ ৷ যা তার গ্রন্থের একটি সৌন্দর্য । যদি তীর এ সহীহ্করণের ক্ষেত্রে তাসাহুল অর্থাৎ- নমতা না থাকতো যে বিষয়ে তিনি হাদীস বিশারদগণের নিকট প্রসিদ্ধ । আমার অনেক গ্রন্থেই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর এজন্যই আমি এক্ষেত্রে তার অনুসরণ করিনি । বরং আমি হুকুম বর্ণনা করি আমার অনুসন্ধান ও গবেষণা আমাকে যে জ্ঞান দান করে তারই ভিত্তিতে । এজন্যই লেখকের অনেক দুর্বল হুকুম লাগানো হাদীসকেও সহীহ্ অথবা হাসানের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছি। আর এর প্রশংসা একমাত্র আল্লাহরই ৷ যেমন সুনানে তিরমিযী গ্রন্থে কিতাবুত তাহারাতে নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১৪, ১৭, ৫৫, ৮৬, ১১৩, ১১৮, ১২৬, ১৩৫, ১৩৯ ৷ অন্যান্য অধ্যায়ে এরূপ আরো অনেক উদাহরণ রয়েছে। আমি যা উল্লেখ করলাম উদাহরণের জন্য এটাই যথেষ্ট । আর এর মাধ্যমেই সেটার যঈফ হাদীসের নিসবাত নেমে (দুর হয়ে) গেছে। আর প্রশংসামাত্রই একমাত্র আল্লাহর ! আর যে হাদীসগুলোকে তিনি হাসান বলে মন্তব্য করেছেন, আমি অনেক জ্ঞানগর্ভ আলোচনা-সমালোচনা দ্বারা এবং মুতাবি ও শাহিদগুলো অনুসন্ধানের মাধ্যমে সেটাকে সহীহ্’র মর্যাদায় উন্নীত করেছি। আপনি সেগুলো এভাবেই বর্ণনা করুন এতে কোন ক্ষতি নেই৷ আল্লাহ চাহে তো পাঠকগণ অনেক অধ্যায়েই এরূপ দেখতে পাবেন। কিন্তু এ হাদীসগুলোর বিপরীতে আরো কতগুলো হাদীস রয়েছে যেগুলোকে লেখক (ইমাম তিরমিযী) শক্তিশালী বলে মন্তব্য করেছেন। আমার সমালোচনায় এ হাদীসগুলো দুর্বল সনদের ৷ যা দূর করার কোন কিছু নেই ৷ বরং কিছু হাদীস রয়েছে যা মাওয়ু' বা জাল । শুধুমাত্ৰ কিতাবুত্ তাহারাতে ও কিতাবুস্ সালাতে বর্ণিত নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১২৩, ১৪৫, ১৪৬, ১৫৫, ১৭১ (এ হাদীসগুলো মাওয়ূ*) ১৭৯, ১৮৪, ২৩৩, ২৪৪, ২৫১, ২৬৮, ৩১১, ৩২০, ৩৫৭, ৩৬৬, ৩৮০, ৩৯৬, 8১১, ৪৮০, ৪৮৮, 8৯৪, ৫৩৪, ৫৫৬, ৫৫৭, ৫৬৭, ৫৮৩, ৬১৬ ।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।