যঈফ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪০৩
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬৷০১০/ যন্ধফ আত্‌ তিরমির্যী ১ম খণ্ড)- দৃষ্টা হ এপার দীর্ঘ, আবার কোন কোন ক্ষেত্রে তা সংক্ষিপ্ত তাহ্‌কীকৃকৃত হাদীসের মূল গ্রন্থের আধিক্য বা স্বল্পতার ফলে । দ্বিতীয়ত 8£ পাঠকবৃন্দ দেখতে পাবেন যে, কোন কোন হাদীস একেবারেই তাখরীজ করা হয়নি৷ শুধুমাত্র সেটার মর্যাদা উল্লেখ করেছি । কারণ এঁ হাদীসগুলো আমি এ গ্ৰন্থসমূহে পাইনি । আবার কখনো কখনো এক হাদীস অন্য একটি হাদীসের অংশ হিসেবে পাওয়া গেছে। কিন্তু সুনানে তিরমিযীর এ হাদীসগুলোর সনদ সম্পর্কে হুকুম লাগানো প্রয়োজন ছিল। সুনানে ইবনু মাজাহ এ ধরনের হাদীসের ক্ষেত্রেও আমি এমনটিই করেছি । আর এ হাদীসগুলোর মর্যাদা আমি এভাবে বর্ণনা করেছি- ১- সনদ সহীহ্‌ অথবা হাসান; ২- সনদ দুৰ্বল: আর এ দুটি স্পষ্ট ও সহজবোধ্য; ৩- সহীহ্‌ অথবা হাসান ৷ অর্থাৎ- তিরমিযী বহির্ভূত কোন শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ্‌ । কোন কোন সময় এভাবেও বলি “সেটার পূর্বেরটা দ্বারা” অর্থাৎ- পূর্বের শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ্‌ । আবার কোন সময় বলি- সহীহ্‌; দেখুন ওর পূর্বেরটা । অর্থাৎ- পূর্বের হাদীসেই এর তাখরীজ করা হয়েছে। তৃতীয়ত 8 অল্প কিছু হাদীস এমনও রয়েছে যে, ইমাম তিরমিযী সেটার সনদ বর্ণনা করেছেন কিন্তু তার মতন পূর্বের হাদীসের বরাত দিয়েছেন। যেমন তিনি বলেন, “মিসলুহু' যেমন ৬২ নং হাদীসটি । অথবা তিনি বলেন- “‘নাহ্বুহ’ যেমন ২২৬ নং হাদীস ৷ এ ধরনের হাদীসের ক্ষেত্রে আমি কোন হুকুম লাগাইনি ৷ তার শেষে অধিকাংশ ক্ষেত্রেই আমি কিছু লিখিনি পূর্ববর্তী হাদীসের হুকুমই যথেষ্ট মনে করে। কেননা আলোচনার বিষয়ই হচ্ছে হাদীসের মতন ৷ সেটার সনদ নয় ৷ কিন্তু যেখানে সেটার মতনের মর্যাদা জানা একান্তই জরুরী সেখানে তা উল্লেখ করেছি।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।