সেকুলার হিন্দুর ইসলাম প্রচারঃ প্রলাপ ও প্রতারণা
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

সত্যধর্মসহ রসুল পাঠিয়েছেন”। সাদা কথায় যুদ্ধ করেই ইসলামের সাম্রাজ্য বিস্তার করতে হবে । কো ৯|৩৯-এ আছে, “তোমাদের কী হল যে তোমরা ঘরমনা হয়ে গড়িমসি কর? যদি তোমরা ঘরমনা হয়ে থাক তবে আল্লা অন্য জাতিকে বসিয়ে দেবেন।” এই যে ভাষা এটা খোলাখুলি সাম্রাজ্যবাদের ভাষা । এ ভাষা আলেকজান্ডার বা নেপোলিয়নও বলতে পারতেন। তফাত এই যে, আলেকজান্ডার বা নেপোলিয়ন শুধু বশ্যতা স্বীকারেই খুশী হতেন; আল্লা এটুকুতে খুশী নন। আল্লা সাঘ্রাজ্যও চান, আর কল্মাদীক্ষাও চান। অধ্যাপক অম্লান দত্ত এরকম “জবরদস্তি কল্মাদানের সাম্রাজ্যবাদ'কেই ইসলামের 'সর্বমানবিকতা" বলতে চান। সর্বমানবিকতা আর দলীয়তা : কিন্তু এখানেই ইসলামী 'সর্বমানবিকতা"র চরিত্রটা সম্পূর্ণ হয়নি। বিধর্মীর উৎসাদন, এবং আগ্রাসী যুদ্ধ চালিয়ে ইসলামী সাম্রাজ্য বিস্তার ইসলামের দুই প্রধান লক্ষণ বটে কিন্তু এই দুটিই একমাত্র লক্ষণ নয়। কোরানে মুসলিমসংঘকে স্পষ্ট ভাষায় “আল্লার দল" বলা হয়েছে, এই দৃঢ় বদ্ধমূল দলীয়তা হচ্ছে ইসলামের আর একটা মস্ত লক্ষণ। খবরের কাগজে পড়া গেছে কাশ্মীরে এখন যে মুসলমানরা জেহাদ করছে তাদের একটা দলের নাম “হিজবুল্লা'। 'হিজ' মানে দল বা পার্টি-"উল্লা" মানে 96 41197। সাদা বাংলায় পুরো কথাটা হচ্ছে “আল্লার পার্টি। তাছাড়া কোরানেই তা আছে। আল্লা যে দলাদলি করেন একথা অনেকেই মানতে চাইবেন না। কিন্তু এটা কোরানের একটা মূলতত্ত। কোরানে আল্লার দলকে বলে 'মোমিন' (-বিশ্বাসী-ইসলামে বিশ্বাসী) আর আল্লার বিরুদ্ধ দলকে বলে “কাফের' (-অবিশ্বাসী-ইসলামে অবিশ্বাসী-বিধর্মী)। আজকাল একটা রটনা চলছে “কাফের' মানে “বিধর্মী” নয় “অমুসলমান' নয়। বলা হচ্ছে 'কাফের' মানে “পাজী” বা “বদ্মায়েস,। খুব সম্ভব, অধ্যাপক অঙ্লান দত্তও এই রটনায় বিশ্বাস করেন, কেননা ইসলামের “সর্বমানবিকতা"র গুণগান করতে গিয়ে তিনি 'কাফের-মোমিন' সংক্রান্ত ইসলামের মুলীভূত দলাদলির চরিত্রটা বোঝার কোনো চেষ্টাই করেননি । তা যদি তিনি করতেন তো দেখতে পেতেন, 'কাফের' শব্দের মানে কোরানেই খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে। কোরানের একটা অধ্যায় বা সুরার নামই হচ্ছে “কাফেরুন'-কাফেরগণ, আল্লা এ সুরায় (কো. ১০৯) পয়গম্বরকে আদেশ করছেন : [“হে মহম্মদ, তুমি ডেকে বলে দাও] ওহে কাফেরগণ। তোমরা যার উপাসনা কর আমি তার উপাসনা করি না। তোমরা তার উপাসনা কর না, যার উপাসনা করি আমি । আমি উপাসনা করব না তার, যার উপাসনা করবে তোমরা । তোমরা উপাসনা করবে না তার যার উপাসনা করব আমি। তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার ।” এই সুরার বক্তব্য অত্যন্ত পরিষ্কার_ পয়গম্বর এতে চূড়ান্তভাবে নিজেকে (এবং নিজের অনু- গামীদেরকে) উপাস্য-দেবতার মাপকাঠিতে অ-মুসলমানের সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেন। তিনি চূড়ান্তভাবে বুঝিয়ে দেন কাফের কারা। একথা মানতেই হবে 'মোমিন'দের কথা এই সুরায় আলাদা করে উল্লেখ নেই তবে উপাসনার দিক দিয়ে তারা যে কাফেরদের থেকে চূড়ান্তভাবে আলাদা তা এখানে স্পষ্ট। এই সূরা কাফেরুন (কো. ১০৮)-এর বক্তব্যের সঙ্গে সুরা মোমেনুন (কো. ২৩)-এর বক্তব্য মেলালে কাফের-মোমিন তন্টা পূর্ণাঙ্গ হয়। কিন্তু তার দরকার নেই। কোরানের শত শত

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।