মুখবন্ধ : “সেকুলার হিন্দু'র ইসলামনিষ্ঠ ভাবনাচিন্তা অধ্যাপক অঙ্ান দত্ত সম্প্রতি “ইসলাম প্রসঙ্গে কিছু ভাবনাচিন্তা" নামে একটা ধ্যানগন্তীর তথা গুরুগন্তীর প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটা ১৮/৬/৯৪ তারিখের “দেশ' পত্রিকায় ছাপা হয়। নানা কারণে এই লেখাটা প্রতিবাদের যোগ্য। প্রথমত, লেখাটা ইসলাম ও মুসলমান সমাজের তুলনায় হিন্দুর ধর্ম ও সমাজকে হেয় করবার জন্য লেখা হয়েছে কিন্তু এই হেয়করণের পক্ষে যুক্তি যা দেখানো হয়েছে তা অতি অসার। দ্বিতীয়ত, শুধু ইসলামের সুবিদিত দাসপ্রথা ও জেহাদতত্ত সম্বন্ধে নয়; ইসলামের তথাকথিত সর্বমানবিকতা" তথাকথিত “সামাজিক সাম্য” এবং তথাকথিত “যুক্তিবাদ” সম্বন্ধে এই লেখক যা কিছু লিখেছেন তার সবই ভুল। এই ভুলের পাঁচালিটা বিনা প্রতিবাদে প্রচারিত হতে দেওয়া যায় না। এই দুটি হচ্ছে বিদ্যাচর্চার দিক থেকে প্রতিবাদের বিষয়। অধ্যাপক অল্লান দত্ত বিদ্বান বলে পরিচিত-_তিনি দু-দুটো বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হয়েছিলেন। এরকম বিদ্বান যদি অবিদ্যার ব্যবসায়ী হয় তবে আমাদের মতো অবিদ্বানও দু-এক কথা না বলে পারে না। কিন্তু বিদ্যা-অবিদ্যার কথা না ধরে শুধু কেবল দেশের কল্যাণচিন্তার দিক থেকেও লেখাটা প্রতিবাদের যোগ্য । পূর্বভারতের উপর বিশেষভাবে, এবং সারা ভারতের উপর সাধারণভাবে, জেহাদী ইসলামের যে প্রাণঘাতী পদসঞ্চার বন্ধে ও কলকাতার সাম্প্রতিক বিস্ফোরণে (মার্চ, ১৯৯৩) প্রকাশ পেয়েছে, তার কথা মনে রাখলে ইসলাম এখন আর নিন্দাপ্রশংসার বিষয় নয়, ওটা আতঙ্কের বিষয়। এই বোমাবাজির আতঙ্কের সঙ্গে যোগ করতে হবে ইসলামী অনুপ্রবেশের বিষয়টা, এর দ্বারা ভারতের পূর্বাঞ্চলের 151917159600 এখন আর দুঃস্বপ্ন নয়, ওটা দুর্বাস্তবের চেহারা পেয়েছে। যারা এই পরিস্থিতিটা জানে, তারা যদি বিদ্বান হয়, তবে তারা কখনো এর মাঝখানে দাঁড়িয়ে ইসলামের তুলনায় সনাতন ধর্মের উৎকর্ষ-অপকর্ষ নিয়ে মাথা ঘামাতে পারে না-কেননা সকল কাজেরই সময়-অসময় আছে। ঘরে যখন আগ্তন লাগে তখন লোকে প্রাণপাত করে নিজের কমজোরি বাসাটাই সামলাতে যায়, অগ্নিসংযোগকারীর বাসার শ্রেষ্ঠতা নিয়ে সে মাথা ঘামায় না। ইসলামী বাসার আদৌ কোনো শ্রেষ্ঠতা গুণগানের সময় নয়। এইজন্য মনে করি বর্তমান পরিস্থিতিতে আমাদের বিদ্বানদের ইসলামপ্রশস্তি বড় বিপজ্জনক ব্যাপার । আর কিছু না হোক এতে আমাদের আত্মরক্ষার উদ্যমটাই ব্যাহত হবে। এদিক থেকেও অঙ্ান দত্তের লেখাটা প্রতিবাদের যোগ্য ।
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.