সেকুলার হিন্দুর ইসলাম প্রচারঃ প্রলাপ ও প্রতারণা
/ ৩৯ ›
📝 লেখা 📖 পিডিএফ

পরিশিষ্ট (৩) : সেকুলার পত্রিকার সত্যনিষ্টা প্রথম পরিশিষ্টে আমি দেখাতে চেয়েছি “দেশ' পত্রিকা “সেকুলার হিন্দুর পত্রিকা বলেই অল্লান দাত্তের হিন্দুবিদ্বেষ প্রসূত ইসলাম-প্রেমময় মিথ্যার পাঁচালিটা ছাপিয়েছে, কিন্তু একই কারণে, এ মিথ্যাচারের বিরুদ্ধে, আমার প্রতিবাদপত্রটা ছাপায়নি। অনেক “দেশ” প্রেমিক পাঠক আমার কথায় অবিশ্বাস করবেন, কেননা আমার ২৯/৬/৯৪-এ লেখা চিঠি না ছাপালেও সেপ্টেম্বর মাসে লেখা আমার আরেকটা চিঠি তারা ২২/১০/৯৪ সংখ্যায় ছাপিয়ে দেয়। ওটাও অল্লান দত্তের লেখার প্রতিবাদ পত্র তবে ২৯/৬-এর প্রতিবাদ পত্রের সঙ্গে এর তফাত এই যে অল্লান দত্তের ইসলামী বহুবিবাহসংক্রান্ত অনৈতিহাসিক মতের খপ্তনই এর উদ্দেশ্য ছিল,_-২৯/৬-এর চিঠির মতো তাঁর সামগ্রিক বক্তব্যের খণ্ডন এর লক্ষ্য ছিল না। তা নাই থাক, মিথ্যার এটুকু প্রতিবাদকে স্বীকৃতি দেবার জন্যও দেশের সম্পাদকমণ্ডলী আমার কৃতজ্ঞতাভাজন, কিন্তু তার দ্বারা “দেশ' সম্বন্ধে এবং সাধারণভাবে সেকুলার মীডিয়া সম্বন্ধে আমার মূল কথাটা অস্বীকৃত হচ্ছে না। এই মীডিয়া হিন্দুর শত্রু এবং ইসলামের মিত্র। এটেই ভারতের 'সেকুলারিজম' নীতির মূলতত্ত। প্রশ্ন উঠবে, আমার কথার প্রমাণ কী? প্রমাণ এই যে, আমার দ্বিতীয় চিঠিটা প্রতিবাদপত্র হিসাবে লেখা হলেও ওতে অস্নান দত্তের হিন্দুবিদ্বেষ মূলক ইসলামপ্রেমের কোনো উল্লেখ ছিল না। লেখাটি ছিল তাত্বিক ও নিস্তেজ এমন কি ইসলামী বহুবিবাহের নারীঘাতী রূপ সম্বন্ধে কোনো স্পষ্ট কথাও ওতে স্থান পায়নি। এই নিস্তেজ চিঠিটা আমি মতলব করেই লিখেছিলাম । আমি দেখাতে চেয়েছিলাম “দেশ' যদি এই মিথ্যাখগ্তনকারী নিস্তেজ চিঠিটা ছাপায় তাতে তার সৎ সাংবাদিকতার দাবি আংশিকভাবে প্রমাণিত হবে, কিন্তু এও প্রমাণিত হবে যে 'সেকুলার' মিথ্যার প্রতিবাদ সে ছাপায় না_ততখানি সততা তার নেই। বলা বাহুল্য আমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছিল। প্রথম চিঠিটা না ছাপিয়ে, অথচ দ্বিতীয় চিঠিটা ছাপিয়ে, “দেশ” তার 'সেকুলার' চরিত্রটাই প্রকট করে দিয়েছিল। তবে এও বলতে হবে আর কোনো সেকুলার কাগজ আমার দ্বিতীয় চিঠিটাও ছাপত না। তাদের হিন্দুজিঘাংসু ইসলাম প্রেমে কোনো খাদ নেই, সেই প্রেমের জন্য সমস্ত “সেকুলার' মিথ্যাকেই তারা পূজা করে, সমস্ত “সেকুলার'-বিরোধী সত্যকেই তারা পদাঘাত করে। “দেশ, পত্রিকা আজো সত্যাসত্য সম্বন্ধে অতটা নির্বিবেক ও নিরঙ্কুশ হতে পারেনি। এভাবে দেখলে দেশজোড়া সেকুলার মীডিয়ার মধ্যে 'দেশ'কে বলতে হয় দৈত্যকুলে প্রহাদ 22কৌতুহলী পাঠক ২২/১০/৯৪ সংখ্যার দেশ পত্রিকায় আমার লেখা দ্বিতীয় চিঠিটা দেখে নিতে পারেন। এখানে এ চিঠির পুনরুদ্ধৃতি অনাবশ্যক। 37

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।