চতুর্থ পরিচ্ছেদ : উপসংহার : কয়েকটি সিদ্ধান্ত কোয়ানটাম থিয়োরি সম্বন্ধে সদ্যোজাত শিশুর যে জ্ঞান, ইসলাম সম্বন্ধে অঙ্লান দত্তের জ্ঞান তার চেয়ে বেশি নয়। “দেশ পত্রিকায় ছাপা ইসলাম-সংক্রান্ত পণ্তিতম্মন্য লেখাটিতে তিনি কোরানের দুটো তিনটে আয়াত উদ্ধৃত করেছেন; উহুদ যুদ্ধের নাম করে ইঙ্গিতে জানিয়েছেন পয়গম্বরের জীবনী সম্বন্ধেও তিনি ওয়াকিবহাল; সুত্র উল্লেখ না করে কয়েকটা হাদিসের খবর দিয়ে বুঝিয়েছেন “মুহাদ্দেস” (হাদিস-শাস্তরজ্ঞ) হিসাবেও তিনি কম যান না। কিন্তু অভিজ্ঞ পাঠক অতি সহজেই বুঝতে পারেন, ইসলামের প্রামাণিক পরিচয় হিসাবে এগুলির দাম সদ্যোজাত শিশুর আধো-আধো প্রলাপের চেয়ে বেশি নয়। এই প্রলাপের জোরেই তিনি ইসলাম-বিশেষজ্ঞ সেজে “দেশ” পত্রিকায় গুরুগন্তীর প্রবন্ধ ফেঁদেছেন। এরই ভরসায় তিনি হিন্দ্ুসমাজের দৃঢ়বদ্ধমূল বৈষম্যের সঙ্গে তুলনা করে ইসলামী সাম্যবাদের স্ততিগানে বিগলিত হয়েছেন, এরই পুরস্কার হিসাবে তিনি এ কাগজের চিঠিপত্রের পাতায় তাঁরই মতো একসারি ইসলামবিশেষজ্ঞের প্রশংসাভরা চিঠির দ্বারা অভিনন্দিত হয়েছেন। এর থেকে কয়েকটা সিদ্ধান্ত না করে পারা যায় না। প্রথম সিদ্ধান্ত এই যে, অধ্যাপক অল্লান দত্তের এই “পণ্তিতম্মন্য' রচনা এবং এর উদ্দেশে কাগজী ইসলামবিশেষজ্ঞদের প্রশংসাভরা কলকাকলি বাঙালী বিদ্বানসমাজের মুখে চুনকালি লেপে দিয়েছে। কাগজী প্রশংসাকারীদের কথা ধর্তব্য নয়, কেননা কাগজে চিঠি ছাপাতে হলে কাগজী প্রবন্ধের গুণগান করাই নিয়ম। কিন্তু যে লেখক কোরান-হাদিসের কোনো চর্চাই করেননি, তিনি ইসলামের স্তুতিগান লিখেছেন 'অথরিটির' ভঙ্গিতে__কোনো কিছুই না জেনে শুনে, মস্ত-মস্ত এলামিক তত্ত্ব সম্ব- ন্ধে সিদ্ধান্তবাক্য জাহির করেছেন অকুতোভয়ে, হিন্দুসমাজকে লাঞ্ছিত করেছেন 00101591956 [6115107-এর মহাবিশেষজ্ঞের কায়দায় এতগুলি অপকর্ম, প্রবন্ধের শুরুতে কপট বিনয়ের ভড়ং দেখালেই, ক্ষালন হতে পারে না । “আমার পড়াশুনো অল্প কিন্তু ইসলাম সম্বন্ধে আমার প্রগাঢ় সহানু- ভূতি আছে।”_-এই বিনয়বাক্যের পরে পাঠককে তিনি কতকগুলি অপসিদ্ধান্তই গেলাতে চেয়েছেন, কোনো অজুহাতেই এরকম কুকর্মকে সমর্থন করা যায় না। লামপীড়িত সাধারণ মুসলমানের বন্ধু নন। ইসলামের ধর্মান্ধতা এবং অসহিষ্ণুতার প্রমাণ সাম্প্রতিক ভারতে দিনে-দিনে এত বেশি সংখ্যায় পুঞ্জীভূত হচ্ছে যে এ মতবাদের জেলখানায় বন্দী সাধারণ মুসলমানের অসহায়তা এখন আর তল্লাসি করে জানতে হয় না-_যে কেউ এই অসহায়তা দেখতে পায়। মেয়েদের ক্ষেত্রে এর অনেক নাটকীয় প্রমাণ চারদিকেই প্রকাশ পাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে অন্তত এটুকু বোঝা যাচ্ছে, ইসলামে প্রতিবাদী হওয়ার শাস্তি কী ভয়ঙ্কর! এই ইসলামকে “সর্বমান- বিক”, “সাম্যবাদী”, 'যুক্তিবাদী' প্রভৃতি আজগুবি বিশেষণে বিশেষিত করলে প্রত্যেকটি ইসলামপীড়িত মুসলমানের সঙ্গে বেইমানি করা হয় এবং প্রতিবাদী মুসলমানের বিপদ আরো বাড়ানো হয়। দৃষ্টান্ত 29
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।