সেকুলার হিন্দুর ইসলাম প্রচারঃ প্রলাপ ও প্রতারণা
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

28 আধ্যাত্মিকতার কোনো প্রস্তাব ছিল না, আধ্যাত্মিক যুগের শেষে যুক্তির যুগের প্রস্তাব তো নয়ই। আসলে পয়গম্বর আল্লার প্রত্যাদেশ পেয়ে তাঁর পোষ্যপুত্র (এবং মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস) জায়েদের পত্রী জয়নাবকে (তালাকের পর) বিয়ে করেছিলেন, তাইতেই মদিনাবাসীদের মধ্যে একটা সমালোচনার গুঞ্জন উঠেছিল। তখন আল্লা বাণী পাঠান : আল্লা আর রসুল যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেন তারপর 'মোমিন' পুরুষ আর “মোমিন' মেয়েদের তা নিয়ে কোনো আলাদা সিদ্ধান্তের অধিকার থাকে না। (কো ৩৩.৩৬, অনুবাদ স্বচ্ছন্দ) এর পরের আয়াতে আল্লা বলেন : পয়গম্বরের এই বিয়ে আমিই দিয়েছি, এরপর থেকে যে কোনো “মোমিন, এই রকম বিয়ে করতে পারবে (কো ৩৩৩৭)। [অর্থাৎ পোষ্যপুত্রের বৌকেও তালাকের পর বিয়ে করতে পারবে] এর পরের আয়াতে বলেন : আল্লা নবীর জন্য যে বিধান দেন এটেই ঠিক। আগের নবীদের ক্ষেত্রেও এটেই ছিল আল্লার শাসনপদ্ধতি। (কো ৩৩। ৩৮) এর পরের আয়াতে বলেন : নবীরা আল্লার বাণীই প্রচার করে আর কিছু করে না__কেননা (আর কিছু করতে চাইলে) আল্লা হিসাব চুকিয়ে দেন। (কো ৩৩৩৯) এর পরের আয়াতে বলেন : এই নবীধারার শেষ হয়েছে মোহাম্মদে এসেই । সে তোমাদের মধ্যে কারো পিতা নয় (জায়েদের তো নয়ই)। সে নবীধারাকে খতম" করেছে (কো ৩৩|৪০)। [মূলে আছে “খাতিম্-উন্-নবীঈন”] এই স্বচ্ছন্দ অনুবাদের সাহায্যে পুরো আলোচনাটা ধাপে ধাপে হদয়ঙ্গম করলে বোঝা যায়, শেষ নবীত্বের বাণী এসেছিল মদিনাবাসীদের একটা অশোভন বিতর্কের মুখ চাপা দেবার জন্যই; পয়গম্বরের বিতর্কিত বিশেষ উদ্দেশে বিতর্কহীন আনুগত্যের প্রচারের জন্যই; এবং (আধ্যাত্মিক হোক, বৈবাহিক হোক) সবরকম ব্যাপারেই ইসলামের বিচারহীন আল্লানিষ্ঠা, বিচারহীন কোরান- নিষ্ঠা এবং বিচারহীন পয়গস্বরনিষ্ঠা পাকা করবার জন্যই। শেষ-নবীত্বের ঘোষণা মানে 'আধ্যাত্মিক যুগের শেষে যুক্তিবুদ্ধির যুগপ্রতিষ্ঠা'__এই তন্ত্র পুরোপুরি অধ্যাপক অল্লান দত্তের উর্বর মস্তিক্কপ্রসৃত অশ্বডিম্ব_কোরানের ইসলাম এ তত্বের কোনো ধার ধারে না | তাছাড়া কথাটা নিয়ে তর্কবিতর্কেরও সুযোগ নেই। সারা পৃথিবীর লোক জানে, ইসলামের “শেষ নবী" তত্ব তার ধর্মান্ধতার একটা মস্তবড় দিক-_-এরজন্য রক্তপাত শুরু হয় ইসলামের আদিযুগ থেকেই। এই সেদিনও পাকিস্তানে আহমদীয়া গোষ্ঠীকে (তারাও মুসলমান) শুধু এই “শেষ নবী" তত্ব সম্যক বিশ্বাসী না হওয়ার জন্য গণহত্যার তাণ্তব চালিয়ে ধ্বংস করা হয়েছে। এরই জন্য ইসলামে কোরান-ব্যাখ্যার নিয়ামক হয়েছে “শেষ নবী"র বাণী (হাদিস), তার ফলে কোরানের স্বাধীন বিচার মুসলমানের পক্ষে কার্যত অসম্ভব হয়েছে। প্রকারান্তরে এরই জন্য সলমন রুশদী নামক হতভাগ্য লেখকের বিরুদ্ধে মরণ ফতোয়া বেরিয়েছে এবং সে উপলক্ষে রক্তপাতও হয়েছে বিস্তর । যে বিদ্বান এই সমস্ত সুবিদিত, প্রত্যক্ষদৃষ্ট এবং সর্বব্রআলোচিত তথ্যের দিকে তাকিয়ে গাঁজাখোরের ভঙ্গিতে “শেষ নবী" তত্তৃকে যুক্তিবাদের জয়-ঘোষণা বলে জাহির করে, তার যুক্তিবুদ্ধির ধারণা সম্বন্ধে আমাদের মতো অবিদ্বান কী বলবে? এইটুকুই বলবে যে, এই বিদ্বানের বোধ হয় পেট গরম হয়েছে, ইসলামভক্তির আতিশয্যে ইনি বোধ হয় কাপ্তাকাগ্ুজ্ঞানের জলাঞ্জলি দিয়েছেন, ইনি বোধ হয় এক নূতন যুক্তিবাদের ঝান্ডা উড়িয়ে “শেষ পয়গম্বরে'র পরে 'অশেষ পয়গস্থর' রূপে আত্মপ্রকাশ করতে মনস্থ করেছেন। 1৪এই অশ্বডিষ্বের আরেকটা দৃষ্টান্ত হচ্ছে “দেশ, পত্রিকার পাতায়, অম্নান দত্তের প্রবন্ধের প্রশংসায়, শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা চিঠি। তিনি 'ইজ্তিহাদ' (-শান্তরীয় যুক্তি) নামে আরবি শব্দের ব্যাখ্যা করেছেন “স্বাধীন যুক্তিবাদ বলে। পরিশিষ্ট দ্রষ্টব্য।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।