সেকুলার হিন্দুর ইসলাম প্রচারঃ প্রলাপ ও প্রতারণা
/ ৩৯
📝 লেখা 📖 পিডিএফ

27 মাজাহারউদ্দীন লিখিত 'নামাজ-শিক্ষা" বই থেকে একটু উদ্বাতি দিই। সূরা জিলজালাহর (৯৯নং সুরা) ফজিলৎ (-ফলশ্রতি?) সম্বন্ধে মৌলানা বলেন : “এই ছুরা অপহৃত বাসনে লিখিয়া বাতণ্রস্ত রোগীকে খাওয়াইলে উপকার হইবে। যদি কেহ [এই] ছুরা স্বপ্নে দেখে তবে সে কাফেরকুল নিধন করিবে।” সূরা ইনসেরাহ সম্বন্ধে বলেন : “কেহ এই সূরা পড়িয়া বুকে ফুঁ দিলে বুকের বেদনা প্রশমিত হইবে। ইহা লিখিয়া পান করিলে পাথরি রোগ দূর (51০) হইয়া যাইবে এবং আমাশয় পীড়াও ভালো হইবে ।” মৌলানা আরো বলেন : আয়াতুল কুরসি সাতবার পড়িয়া চাউলে দম করতঃ সেই চাউল সন্দেহভাজন ব্যক্তিকে খাও- য়াইয়া দিলে প্রকৃত চোর অবশ্যই ধরা পড়িবে । উহার মুখ একেবারে শুকাইয়া যাইবে অথবা মুখ হইতে রক্ত বাহির হইবে ।” অঙ্লান দত্ত ইসলামের যে 'যুক্তিপন্থার' কথা লিখেছেন তার ব্যবহারিক চরিত্র এই রকম। 'ুক্তিপন্থাই, বটে ॥7 শেষ নবীতত্ত ও যুক্তিবাদ ইসলামের সর্বজনবিদিত ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন চরিত্রকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অধ্যাপক অশ্লান দত্ত তাঁর আপন-মস্তিষ্-নির্গত এক কাল্পনিক যুক্তিবাদী ইসলামের ঢাক বাজিয়েছেন। সেই ঢাকের বাদ্যি চরমে পৌঁছেছে পয়গম্বরের শেষ নবীত্বের এক রোমহর্ষক ব্যাখ্যার মধ্যে। “দেশ' পত্রিকার প্রবন্ধে অঙ্লান দত্ত বলেন: “বলা হয়েছে, হজরত মোহাম্মদ ঈশ্বরের শেষ নবী। কথাটা হঠকারী মনে হতে পারে। কিন্তু অন্য একভাবেও কথাটা ব্যাখ্যা করা যায়। ইসলামকে মোহাম্মদ দাঁড় করাতে চেয়েছিলেন যুক্তির যুগের সীমায়। ভবিষ্যতে নৃতন করে কেউ নবী হবেন না, অগ্রসর হতে হবে গৃহীত আধ্যাত্মিক তত্বের সঙ্গে যুক্তির মিলন ঘটিয়ে” এই অনুচ্ছেদটি যত করে পড়লে আত্মসংবরণ করা কঠিন হয়। অঙ্নানবাণী আল্লার বাণীর সমান কিনা জানি না, কিন্তু এখানে এই মান্য অধ্যাপক “শেষ নবীত্ব" সম্বন্ধে আল্লার বাণীর যে ব্যাখ্যা দিয়েছেন তাতে তাঁকে আল্লার সমান না হোক, জিত্রাইল ফিরিশ্তার সমান বলেই মনে হয়; পয়গম্বরের নবাবতার না হোক, 'মুজাদ্দিদ'দের ("মুজাদ্দিদ'-ইসলামের নবজন্মদাতা) চূড়া বলেই মনে হয়; পীরকুলের পুঙ্গব না হোক, 'মুরশেদ"্কুলের (-গুরু) কোহিনূর বলেই মনে হয়। “দেশ' পত্রিকার পাতা এমন কোহিনূরের স্বর্গীয় আলোকে উদ্ভাসিত হয়েছে, একথা বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করার পরে দেহমন আনন্দেতে পুলকিত হয়, পুলকিত হওয়ার পরে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে হয় “মোধো তোর পেটে এতও ছিল।” কেননা ইসলামে শেষ নবী মানে শেষ নবীই, তিনি (মুসলমানের চোখে) আধ্যাত্মিক যুগেরও শেষ, যুক্তির যুগেরও শেষ, বুদ্ধির যুগেরও শেষ। অঙ্লান দত্তের ইসলামী যুক্তিপন্থার সঙ্গে কোরানের সম্বন্ধ অল্পই। তিনি যদি কোনো মৌলবীর কাছে জিজ্ঞাসা করতেন তো অনায়াসে জানতে পারতেন আল্লা “শেষ নবী' ঘটিত বাণীটা পাঠিয়েছিলেন পয়গম্বরের একটা বিতর্কিত বিবাহের প্রসঙ্গে; ওতে 1স্বীকার করা উচিত মৌলানা মাজাহারউদ্দীনের এই বিবরণগুলির উল্লেখ আমি কোরান-হাদিসে খুঁজে পাইনি । তবে “পর্বতের উপর কোরান নামালে পর্বত ফেটে চৌচির হয়ে যাবে”__-এই কোরানবাণী মৌলানার বাণীগুলির চেয়ে কম রোমহর্ষক নয়।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।