20 কিন্তু এযুগে “সেকুলার হিন্দু'রাও এই প্রচারে যোগ দিয়েছে। যে ইসলাম পৃথিবীর জঘন্যতম দাসপ্রথা ও দাসীপত্রী প্রথার জন্য দায়ী এবং যে ইসলামী বৈষম্যের জন্য আজ পর্যন্ত কোনো ইসলামী বিদ্বান খেদ প্রকাশ করেননি__তার দায়দোষও চাপানো হবে হিন্দুর কাঁধে, এরকম উৎকট বদ্-রসিকতার কথা আজ পর্যন্ত শোনা যায়নি। আসল ঘটনা ঠিক বিপরীত। তুর্কি সন্ত্রাসের যুগেই হিন্দু সমাজের জাতিবিভাগ-প্রথা দুরন্ত জাতিভেদ প্রথায় রূপান্তরিত হয়। একথা বলব না যে প্রাচীন যুগের ব্রাহ্মণ-চগ্ডালের বৈষম্যের মধ্যে এর বীজ ছিল না। কিন্তু রামের সঙ্গে গুহক চণ্তালের মিতালি, কসাই ধর্মব্যাধের দ্বারা তপস্থী ব্রাহ্মণকে ধর্মোপদেশদান, শক হণ প্রভৃতি শ্লেচ্ছ জাতির ক্ষত্রিয়-জন্মলাভ প্রভৃতি দৃষ্টান্তে বোঝা যায় প্রাচীন যুগের জাতিবিভাগ কোনো দিন উচ্চনীচ বৈষম্য প্রস্তরীভূত হয়ে জাতিভেদের নামান্তর হয়নি। হীনবর্ণের ভৌঁসলে বংশজাত শিবাজীকেও ক্ষত্রিয় নাম পেতে হয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে; কিন্তু তার কারণ, দস্যুপীড়িত ভারত মধ্যযুগে আত্মরক্ষার জন্যই ছুঁতমার্গ ছাড়া আর কোনো পথ খুঁজে পায়নি। আমাদের সামাজিক ইতিহাস এখনো পাকাপাকি ভাবে লেখা হয়নি, কিন্তু নানা সূত্র থেকে যেটুকু খবর পাওয়া যায় তার তাৎপর্য খুবই স্পষ্ট। বিদ্যাসাগরের “বহুবিবাহ, পুস্তকে বাংলার কৌলীন্য প্রথার উৎপত্তির একটা বিবরণ আছে। এই বিশ্রী প্রথার জন্য হিন্দুসমাজকে বিকটভাবে গালমন্দ করার অভ্যাস ১৯শ শতাব্দীতেই শুরু হয়। কিন্তু বিদ্যাসাগর এর একটা অন্য দিকও দেখিয়ে দেন। তিনি দেখান তুকী যুগেই কৌলিন্যের একমাত্র লক্ষ্য দাঁড়ায় বিবাহ সম্বন্ধ নিয়ে কড়াকড়ি। তুর্কি যুগে এই কড়াকড়ির ফলে নিয়ম হয়, “মেলের' বাইরে বিয়ে হবে না। তখন থেকে কুললজ্ঘনকারী বিয়ের নানা দোষের এক-একটা ফর্দ বানিয়ে কুলীনদের একেকটা “মেল' তৈরি হতে থাকে। বিদ্যাসাগর “ফুলিয়া মেলের' কুলীনদের চার রকম কুলদোষের মধ্যে বন্ধদোষ নামে একটা দোষের বিবরণ দিয়েছেন, সে বিবরণ রোমহর্ষক । তিনি সংস্কৃত ম্লোক তুলে বলেন : অনুঢা শ্রীনাথসুতা ধন্ধঘাটস্থলে গতা হাঁসাই খানদারেন যবনেন বলাৎকৃতা ॥ ধন্ধাস্থানগতা কন্যা শ্রীনাথচ্টজাত্মজা যনেন চ সংসৃষ্টা সোট়া কংসসুতেন বৈ॥ অর্থাৎ “শ্রীনাথ চাটুজ্যের মেয়ে ধন্ধঘাটে নদী পার হতে গিয়ে হাঁসাই নামে যবনের দ্বারা দূষিত হয়। হাঁসাই ছিল এ ঘাটের থানাদার (-ঘাটোয়াল)। শ্রীনাথ (গোপনে) মেয়েকে কংসপুত্র (পরমানন্দের) সঙ্গে বিয়ে দেয়”। তখন থেকে শ্রীনাথের বংশ এবং কংসের বংশ দুষ্ট হয়ে যায়। এই ধন্ধদোষের সঙ্গে আরও তিনরকম “বৈবাহিক' দোষের মিশ্রণে কুলীনদের যে “মেল' তৈরি হয় তার নাম “ফুলিয়া মেল'। এক কথায় বলা যায় বাংলার কদর্য কৌলীন্য প্রথারও (নানা কারণের মধ্যে) অন্তত একটা কারণ হচ্ছে তুর্কিযুগের সন্ত্রাস। আশ্চর্য এই যে এরকম 'যবনস্পর্শ দোষেও” “ফুলিয়া মেলের' ব্রাহ্মণদের পতিত করা হয়নি। তারা শুধু তখন থেকে মেলের বাইরে বিয়ে করতে পারত না। এর থেকে বোঝা যায়, তখনও জাতিপ্রথা প্রস্তরীভূত হয়ে যায়নি। কিন্তু ক্রমশই হিন্দুসমাজ ছুঁতমার্গের সাহায্যে আত্মরক্ষা করতে চাইল। যবনস্পৃষ্ট জাতগুলোকে সে 'পতিত' করতে লাগল। এঁতিহাসিক 7. 5. 1.8] তাঁর 705 1.6£909 ০৫ 109]101 019 17 17019 বই-এ এর কতকগুলি দৃষ্টান্ত দিয়েছেন : (১) তিনি বলেন, ইসলামী সন্ত্রাসের একেবারে গোড়ার দিকে সিন্ধু, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলের জাট ও খোখর জাত কয়েকশ বছরের সন্ত্রাসে আচার-্রষ্ট হয়ে পতিত হয়ে যায় (৬1515 10051790 100 0910118105 00 10% 085095 06 (099)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।