17 এই দুটি সুত্র থেকেই ইসলামের সাম্যের তত্ব আহরণ করেছেন-তন্ত্টা তারা কোরান-হাদিস থেকে নি্কান্ত করেননি; ইসলামের ইতিহাস থেকেও করেননি । ইসলামে স্ত্রীপুরুষের বৈষম্য : ইসলামে কোনো সামাজিক সাম্য নেই--কোনোকালেই ছিল না। যে সমাজ গোড়াতেই দাস-প্রভুর সমাজ হিসাবে পরিকল্পিত তাতে সামাজিক সাম্যের কথা বলা অর্থহীন। দাসেদের প্রতি পয়গম্বরের সহদয়তাসূচক বাণীটাকে অমূলক বলতে চাই না, কিন্তু এ সহদয়তা যখন প্রথাটার বিলুপ্তি চায়নি, তখন বলতেই হবে ওরকম উদার বাণী প্রথাটাকে আরো প্রশ্রয় দিতেই বাধ্য। “আমি আমার দাসকে আমার মতোই খাওয়াই পরাই, কাজেই আমার মতো দাস-ব্যবসায়ী হবার যোগ্যতা কার আছে”?__উদার মনিবের এই অনিবার্ধ প্রশ্নটা অঙ্লান দত্ত নিজের মনকেও জিজ্ঞাসা করেননি, পাঠকের মনকে তো নয়ই। “সেকুলার-হিন্দু' বিদ্বানের এই অনুক্তিগুলি তাঁর উক্তির চেয়ে ভয়ানক । অধ্যাপক অঙ্লান দত্ত বোঝেননি, তিনি প্রকারান্তরে ইসলামের দাস ব্যবসায়ীদের দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বাকি রেখেছেন শুধু দাসীদের “ডান হাতে দখল করার সমর্থনে জয়ঢাক বাজাতে । দরকার হলে ওরকম জয়ঢাকও যে তিনি বাজাতেন, তাঁর লেখাটার ভঙ্গিতেই তা স্পষ্ট। এই প্রসঙ্গে ইসলামের মারাত্মক স্ত্রীপুরুষ বৈষম্যের কোরানবাণী গুলিও আলোচ্য।__কিন্তু অধ্যা- পক অল্লান দত্ত যেহেতু এই বৈষম্যটাকে ঢোঁক গিলেও একটু আধটু স্বীকার করেন, সেইজন্য দুয়েকটা কথা বলেই ক্ষান্ত হব। 'দেশ' পত্রিকার প্রবন্ধে তিনি ইসলামী বহুবিবাহের তাৎকালিক সমর্থনে যে সমস্ত যুক্তি দিয়েছেন তার কোনোটাই প্রামাণিক নয়। তিনি বলেন, উহুদের যুদ্ধে (৬২৫ খি.) যুদ্বমৃতের আধিক্যের জন্য বহুবিবাহের চল হয়। কিন্তু প্রামাণিক ইতিহাসে এ যুদ্ধে ৭৪ জন মাত্র মৃতের সংখ্যা দেওয়া আছে; ৭৪ জন মৃতের বিধবা বা কন্যাদের জন্য বহুবিবাহের চল করতে হবে এ বড় সৃষ্টিছাড়া কথা । তার চেয়ে বড় কথা, বহুবিবাহের বিধান কোরানে উহুদ যুদ্ধের অনেক আগে থেকেই চালু হয় যথা ২৩নং সুরার ৬/৭ আয়াত, ৭০ নং সুরার ২৯/৩০ নং আয়াত। ওগুলিতে বহু বৈধপত্বীর সঙ্গে সঙ্গে বহু দাসীপত্রীর বিধানও ভ্ীজ্্বল্যমান। উহুদ যুদ্ধের পরবর্তী ৪৩ আয়াতে বরং বহুপত্ীর সংখ্যা কমিয়ে চার-এ নামানো হয়, কিন্তু বহু দাসীপত্রীর অনিয়ন্ত্রিত সংখ্যাটা তখনও অব্যাহত থাকে । অধ্যাপক অল্লান দত্তের মতো ছেঁদো যুক্তি দেখিয়ে কোরানের মারাত্বক নারী-বিধানগুলির কোনো প্রতিকার হতে পারে না--সেকুলার হিন্দু অল্লান দত্তও কিন্তু কিন্তু করে কিছু রিফর্মের প্রস্তাব দিয়েই নিজের কুযুক্তি নিজে গিলে খেয়েছেন। তিনি বোঝেননি, ইসলামের আর যে প্রথাই সময়ের সঙ্গে তাল রেখে অল্পবিস্তর বদলাতে থাকুক, তার দাসীপত্রীপ্রথা আজো সগৌরবে বিদ্যমান। এসম্বন্ধে আরবদেশের বর্তমান রীতিনীতির কথা আগে বলেছি, কিন্ত এখন বলব এ প্রথা ইসলামের এক মস্ত বড় তত্ব_-জেহাদ তত্বের আনুষঙ্গিক,_ যে জেহাদকে অক্নান দত্ত “সত্যের সপক্ষে সংগ্রাম, “অত্যাচারী রাজশক্তির বিরুদ্ধে সংগ্রাম" ইত্যাদি প্রলাপ-বাক্যের দ্বারা “দেশ পত্রিকায়” গৌরবাঘিত করতে চেয়েছেন। তাঁর প্রলাপের পিঠ-পিঠ উত্তর দেওয়া অসাধ্য, কেননা জেহাদের এই অশ্রুতপূর্ব সংজ্ঞার প্রমাণ হিসাবে তিনি কোরান হাদিসের কোনো ধারই ধারেননি ॥এ কিন্তু ইসলামে সামাজিক সাম্যের সবচেয়ে বড় বাধা যেহেতু জেহাদ তত্ব সেইজন্য এ সম্বন্ধে দ্ুটো কথা না বললে এই আলোচনা অসমাপ্ত থাকবে। ৷৷জেহাদের অল্লান সংজ্ঞার সপক্ষে অল্লান দত্ত কোনো কোরান-বাণী তোলেননি।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।