অন্ুবাদকেনর আর্য আলহামদু লিল্লাহ। রব্বুল আলামীনের অনুগ্রহে সুনান ইবনে মাজার চতুর্থ খণ্ডের মুদ্রণ কাজ সমাপ্ত করা সম্ভব হলো এবং পূর্ণ গ্রন্থখানি বাংলা ভাষায় চার খণ্ডে শেষ হলো। মুসলিম উম্মাহর এই সংকটময় মুহুর্তে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি তিনি এই ব্যবস্থায় প্রত্যাবর্তনের দৃঢ় মনোবল দান করুন এবং তাদেরকে সাহায্য করুন। পরিতাপের বিষয়, যে মুসলিম দেশই ইসলামী জীবন কাঠামোতে ফিরে যেতে উদ্যোগী হচ্ছে, তাদের বিরুদ্ধেই চলছে ধ্বংসাত্মক আন্তর্জাতিক ষড়যন্ত্র । এদের সাথে যোগ দিচ্ছে মুসলমান নামধারী তথাকথিত মুসলিম শাসকগোষ্ঠী ۱ এদের সম্পর্কে মহানবী (স) বলেছেন £ “আমি আমার উম্মাতের ব্যপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের | অরিচেই আমার উম্মাতের কোন কোন গোত্র বা সম্প্রদায় প্রতীমা পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মাতের কতক সম্প্রদায় মুশরিক পৌত্তলিকদের সাথে যোগ দিবে” (হাদীস নং ৩৯৫২)। আজকে মুসলিম উম্মাহর সবচেয়ে মারাত্মক সংকট বা সমস্যা হলো তাদের এই “পথভ্রষ্ট নেতৃবৃন্দ” | ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রচেষ্টার পথে আজ এরাই সর্বপ্রধান বাধা । এই পথভ্রষ্ট নেতৃবৃন্দই মুসলিম উম্মাহর দুর্ভাগ্যের কারণ। এরা দেশের প্রশাসন ও সশস্ত্র শক্তিকে নিজ দেশের নিরস্ত্র জনগণকে দমন করার জন্য ব্যবহার করে। ফলে বহিঃশক্তির সাথে কখনো সাফল্য অর্জন করতে পারে না। মুসলমানদেরকে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ্র কিতাব ও রাসূলে পাক (স)-এর সুন্নাহ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে, তদনুযায়ী জীবন কাঠামো গড়ে তুলতে হবে এবং সার্বিক সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে সুসংগঠিতভাবে দাওয়াতী কাজ করতে হবে । হাদীসের এই কিতাবখানি এই পর্যায়ে একটি সহায়ক শক্তি হিসাবে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি ۱ আল্লাহ আমাদের সকলের শ্রম কবুল FFT | আমীন! মুহাম্মদ মূসা তারিখ ঃ ১ শাওয়াল ১৪২২ হি. গ্রাম ঃ শৌলা, পোষ্ট : কালাইয়া থানা 8 বাউফল, জিলা ঃ পটুয়াখালী ۱ ۱۷۸۷۷۸۷۷۷۰۲36393.
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।