সুনান ইবনে মাজা ৪র্থ খণ্ড — সুনান ইবনে মাজা ৪র্থ খণ্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৪৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ সুনান ইবনে মাজা . ব্যাখ্যা £ এই হাদীসে চুল-দাড়ি রং করতে বলা হয়েছে, কিন্তু বিশেষ রঙ্গের উল্লেখ হয় নাই, এতদৃষ্টে এক শ্রেণীর আলেম বিনা দ্বিধায় কালো রং কালো খেযাব ব্যবহার জায়েয বলেছেন। কিন্তু মুসলিম শরীফে কালো খেযাব নিষিদ্ধ বলে উল্লেখ থাকায় অপর এক শ্রেণীর আলেম তা নাজায়েয বলেছেন। উভয় হাদীসের সামঞ্জস্য বিধানকল্লে এক শ্রেণীর আলেম বিশিষ্ট তাবেয়ী ইবনে শেহাব যুহরীর বিবৃতি তুলে ধরেছেন । তিনি বলেছেন- ۱ كنا نخضب السواد اذا کان الوجه جدیدا فلما نقص الوجه والاسنان ترکناہ অর্থ 8 “আমরা কালো খেজাব ব্যবহার করতাম যাবত চেহারার উপর ভাঙ্গন সৃষ্টি না হত। আর যখন‏ চেহারার উপর ভাঙ্গন এসে যেত এবং দীতও খসিয়ে পড়ত তখন কালো খেজাব বর্জন করতাম”‏ (ফতহুল বারী, ২-০২)।‏ সাহাবীগণের মধ্যে সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা), ওকবা ইবনে আমের (রা), হাসান রো) এবং হোসাইন (রা) কালো খেজাব ব্যবহার জায়েয বলতেন (শায়খুল হাদীস)। কালো রং-এর খেযাব (চুলের কলপ) ব্যতীত অন্যান্য রং-এর খেযাব ব্যবহার বৈধ হওয়ার বিষয়ে কোন দ্বিমত নাই । যারা কালো খেযাব ব্যবহার বৈধ মনে করেন তাদের মধ্যে আবু বাক্র (রা), সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা), আবু হুরায়রা (রা), উসমান ইবনে আফফান (রা), উকবা ইবনে আমের (রা), ইমাম হাসান (রা), ইমাম হুসাইন (রা) ও জারীর (রা) প্রমুখ সাহাবীগণ উল্লেখযোগ্য | পরবর্তীগণের মধ্যে ইবনে শিহাব যুহ্রী, ইমাম আবু হানীফা ও আবু ইউসুফ রে) এই মত সমর্থন করেছেন। ইমাম নববী (র) কালো খেযাব ব্যবহার মাকরূহ তাহ্রীম বলেছেন। বস্তুত কালো খেযাব ব্যবহার মাকরূহ তানযিহী পর্যায়ের । ইমাম তাবারানী রে) বলেন, “এখানে খেযাব ব্যবহারের নির্দেশ ও নিষেধাজ্ঞা কোনটিই অপরিহার্যরূপে পালনীয় পর্যায়ের নয় এবং এটাই সর্বজন স্বীকৃত মত। এ কারণেই এই বিষয়ে পরস্পর ভিন্নমত পোষণকারীগণ একে অপরের সমালোচনা করেননি” (সহীহ মুসলিমের নববীকৃত ভাষ্য দ্র.)। কালো খেযাব ব্যবহারের নিষেধাজ্ঞা মাকরূহ তাহ্রীমের পর্যায়ভুক্ত হলে খেযাব না লাগিয়ে চুল-দাড়ি সাদা রাখাও মাকরূহ তাহ্রীমের পর্যায়ভুক্ত হতো । কারণ হাদীসে সাদা চুল-দাড়ি খেযাব ব্যবহার করে ভিন্ন রং-এ পরিবর্তনের নির্দেশ রয়েছে। কিন্তু কোন আলেমই চুল-দাড়ি সাদা রাখাকে মাকরূহ বলেননি ۱ কালো খেযাব ব্যবহারের অনুকূলেও রাসূলুল্লাহ (রা)-এর বাণী এবং সাহাবায়ে কিরামের আমল বিদ্যমান । রাসূলুল্লাহ (স) বলেন £ তোমরা যা দিয়ে চুল রংগিন করো তার মধ্যে কালো খেযাব খুবই উত্তম, তাতে তোমাদের প্রতি নারীদের আকর্ষণ আছে এবং জিহাদে তা কাফেরদের জন্য ভীতি সৃষ্টিকর (ইবনে মাজা, কিতাবুল লিবাস, বাবুল খিদাব বিস-সাওয়াদ)। ফাতাওয়া আলমগীরীতে বলা হয়েছে £ বিশেষজ্ঞ আলেমগণ এই বিষয়ে একমত যে, পুরুষের জন্য লাল রং-এর খেযাব ব্যবহার সুন্নাত এবং তা মুসলমানদের পরিচয়বাহী চিহ্ন (আলামত) । আর শক্রবাহিনীর মধ্যে আতংক সৃষ্টির জন্য মুসলিম সৈনিকদের জন্য কালো খেযাব ব্যবহার প্রশংসনীয়। আর নারীদের জন্য আকর্ষণীয় করার উদ্দেশ্যে কারো কালো খেযাব ব্যবহার মাকরূহ, অবশ্য কতক বিশেষজ্ঞ আলেম তা সাধারণভাবেই জায়েয হিসেবে অনুমোদন করেছেন৷ ইমাম আবু ইউসুফ (র) বলেন, নারীরা যেমন পুরুষদের উদ্দেশ্যে সৌন্দর্যচর্চা পছন্দ করে, আমিও তেমন তাদের উদ্দেশ্যে সৌন্দর্যচর্চা পছন্দ করি (যাখীরা)। ইমাম আবু হানীফা (র)-এর মতে হেনা, কাতাম (কালো রংবাহী উত্তিজ্য) ও ওয়াসমা দ্বারা দাড়ি ও মাথার চুল খেযাব করা উত্তম। যুদ্ধাবস্থা ছাড়াও সাধারণ অবস্থায় সর্বাধিক সহীহ মত অনুযায়ী তা দূষণীয় নয় (আল-যীনাহ, ৫ খ., পৃ. ৩৫৯; আরও দ্র. আল-মাওসৃআতুল ফিকৃহিয়্যা, ২ খ., পৃ. ২৮০; মোল্লা আলী আল-কারীকৃত মিশকাতের ভাষ্যগ্রস্থ আল-মিরকাত, পোশাক অধ্যায়, ৮ খ., পৃ. ৩০৪ প.) (অনুবাদক)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।