পোশাক-পরিচ্ছদ ১৪৫ সাবধান হও। কারণ এভাবে কাপড় ঝুলানো অহংকারের অন্তর্ভূক্ত (মুসনাদে আহমাদ) ৷ যুগীরা ইবনে শোবা (রা) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিয়ান ইবনে সুহাইল (রা)-র চাদর স্পর্শ করে বলতে শুনেছি ¢ হে সুফিয়ান! এভাবে ঝুলিয়ে পরো না। কারণ আল্লাহ তাআলা এভাবে পরিচ্ছদ ঝুলিয়ে পরিধানকারীকে পছন্দ করেন না (নাসাঈ, ইবনে মাজা)। জাবির ইবনে সুলাইম (রা)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ তুমি তোমার লুঙ্গি বা পাজামা জংঘার অর্ধাংশ স্থান পর্যন্ত উত্তোলন করে রাখো | যদি তাতে রাজী না হও তবে পায়ের গোছা পৰ্যন্ত তোর নিচে নয়)। কাপড় (গোছার নিচে পর্যন্ত) ঝুলিয়ে পরা থেকে সতর্ক হও | কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না (আবু দাউদ)। আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি অহংকারবশে তার পরিধেয় বস্তু পায়ের গোছার নিচে পর্যন্ত AAS করে মাটিতে) হেচড়ায় তার প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না। তখন আবু বাক্র (রা) বলেন, আমার লুঙ্গির একদিক হেঁচড়ায়, কিন্তু তবুও আমি এ ব্যাপারে সতর্ক থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ যারা অহংকারবশে তা করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও (আবু দাউদ)। আবু হুরায়রা (রা) বলেন, একদা এক ব্যক্তি তার পরিধেয় বন্ত্র (পায়ের গোছার নিচে পর্যন্ত) و অবস্থায় নামায পড়ে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ৪ যাও, তুমি উযু করে এসো। তদনুষায়ী সে و করে আসলে তিনি আবারও বলেন, যাও, তুমি উযু করে এসো ৷ তখন এক ব্যক্তি বলেন, হে আল্লাহ্র রাসূল! কি ব্যাপার আপনি তাকে উষু করে আসতে বলেন, অতঃপর তার সম্পর্কে নীরব থাকেন। তিনি বলেন ঃ সে তার লুঙ্গি (পায়ের গোছার নিচে পর্যন্ত) و অবস্থায় নামায পড়েছে। আল্লাহ তাআলা পরিধেয় বস্তু ঝুলত্তকারীর নামায কবুল করেন না (আবু দাউদ) ı আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি | আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! এরা কারা? এরা তো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ ۱ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথা তিনবার বলেন এবং আমি জিজ্ঞেস করি, ইয়া রাসূলাল্লাহ! এরা কারা? এরা তো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ । তিনি বলেন ঃ পরিধেয় বস্ত্র (পায়ের গোছার নিম্নাংশ পর্যন্ত) ঝুলিয়ে পরিধানকারী, উপকার করে তার খোটাদানকারী ও মিথ্যা শপথ করে স্বীয় পণ্য বিক্রয়কারী (আবু দাউদ)। হুযাইফা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার (অপর বর্ণনায় তার নিজের) জঙ্ঘার পশ্চাদভাগ ধরে বলেন : এই হলো লুঙ্গির (সর্বনিম্ন) স্থান | তুমি যদি তা মানতে না চাও তবে আরো নিচে, যদি তাও মানতে না চাও তবে আরও নিচে (নামাতে পারো)। যদি তুমি তাও মানতে না চাও তবে পায়ের গোছার নিচে যাওয়ার অধিকার লুঙ্গির নাই (ইবনে মাজা) ৷ আবু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ মুমিন ব্যক্তির লুঙ্গি তার দুই জঙ্ঘার মধ্যভাগ পর্যন্ত (প্রলম্বিত হতে পারে), তবে জঙ্ঘা থেকে গোছা পর্যন্ত কোন দোষ নাই। কিন্তু গোছার নিম্নাংশে পৌছলে তা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা তিনবার বলেন (ইবনে মাজা) ৷ অবশ্য মহিলাগণের জন্য পায়ের গোছার নিচে পর্যন্ত পরিধেয় বস্তু AS করা দৃষণীয় নয়, বরং ক্ষেত্রবিশেষে উত্তম (অনুবাদক)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।