১২৮ সুনান ইবনে মাজা ale SEG وکیع عن ابن آبی ও بن آبی شَیْبَة HOH ES 705 فقام اليه চি 38৮৮ عدوی ولا এ & الله 1৮০) JG عُمَر قال onl عن قال ذلك 05314 ০০2 2 এ ১6 2৮01 الله 1৮5 5 05392 . পেথ القدر فمن اجرب ৩৫৪০। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ রোগ সংক্রোমণ, কুলক্ষণ ও হামাহ বলে কিছু নেই। এক ব্যক্তি তাঁর সামনে দাঁড়িয়ে বললো, হে আল্লাহ্র রাসূল! উটের চর্মরোগ হয়, পরে অন্যান্য উট তার সংস্পর্শে এসে চর্মরোগাক্রান্ত হয়। তিনি বলেন £ এটা হলো তাকদীর | আচ্ছা, প্রথমটিকে কে চর্মরোগাক্রান্ত করেছে? হারাম । হাদীসে “ছোঁয়াচে বা সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই” এবং শেষে কুষ্ঠরোগী থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেয়ায় বাহ্যিক দৃষ্টিতে এ দুটি কথাকে পরস্পর বিরোধী মনে হচ্ছে। কিন্তু আসলে বক্তব্য দু'টিতে কোন অসামঞ্জস্য নেই। কারণ জাহিলী যুগে মনে করা হতো ছোঁয়াচে রোগীর সংস্পর্শে গেলেই রোগ হয়। এখানে যে আল্লাহ তায়ালার ক্ষমতা সম্পূর্ণরূপে ক্রিয়াশীল, তারা এটা বিশ্বাস করতো না। ইসলামের রোগ-ব্যাধি আল্লাহ্র সৃষ্টি, তিনি যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা হেফাজত করেন। অবশ্য রণ বলতে একটা জিনিস আছে । আমরা কেবল এ উপকরণ ও কার্যকারণটাই দেখি । কিন্তু এ দু'টি জিনিসের সৃষ্টাও আল্লাহ তায়ালা, তাই তিনি “মুসাব্বিবুল আসবাব’ (সব কার্যকারণ ও উপকরণের মহাকারক) ও সৃষ্টা। এ দু’টির ক্রিয়া-প্রতিক্রিয়াও একমাত্র আল্লাহ তায়ালার ইচ্ছা ও মর্জির উপর নির্ভরশীল ۱ তাদের নিজস্ব এখতিয়ার বলতে কোন কিছু নেই। কিন্তু জাহিলিয়াতের যুগে মানুষের বদ্ধমূল বিশ্বাস ছিল, এ বাহ্যিক উপকরণ ও কার্যকারণ সূত্রই রোগ ছড়ায় । আল্লাহ্র তাতে কোন হাত নেই। ইসলাম এ বিশ্বাসের ঘোর বিরোধী | তাই ইসলাম এ কার্যকারণ ও উপকরণ সম্পর্কে সাবধান ও সতর্ক থাকতে বলে। সেটার সৃষ্টাও সম্পূর্ণরূপে আল্লাহ তায়ালা ۱ এ বিশ্বাস পোষণ করতেই ইসলাম নির্দেশ দেয়। বাহ্যিক উপকরণ ও কার্যকারণ সুত্র যতই ষোলকলায় পূর্ণ হোক, তাতে রোগ হওয়ার আশংকা হতে পারে কিন্তু আল্লাহ তায়ালার হুকুম ভিন্ন রোগ হতেই পারে না। এটাই হলো মুসলমানদের ঈমান | বর্তমান বিজ্ঞান উপকরণ ও কার্যকারণই আবিষ্কার করতে পেরেছে এবং এ দু'টোই রোগের মূল বলে বিশ্বাস করেছে এবং এ পর্যন্ত এসেই ক্ষান্ত হয়েছে। কিন্তু কারণেরও কারণ আছে। ইসলাম সেই মহাকারণ পর্যন্ত পৌছে গেছে এবং অন্যদেরকে পৌছার পথ দেখিয়েছে | এ কার্ষকারণ ও উপকরণ অর্থাৎ সংক্রমণ (Infection) যদি রোগ উৎপত্তি ও সৃষ্টির মূল হতো, তাহলে প্রথম যে ব্যক্তির রোগ হয় তার রোগ এলো কোথা থেকে? ইসলামের এ বিশ্বাসের একটি মানবিক দিকও রয়েছে । এ সংক্রমণের উপর বিশ্বাস করলে এ ধরনের ব্যাধির রোগীরা সবাই অস্পৃশ্যে পরিণত হবে ۱ তখন মানবতার হক আদায়ে নিদারুণ বাধার সৃষ্টি হবে। আল্লাহ্র অগণিত বান্দাহ রোগে সেবা-শুশ্রুঘা পাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে TB, প্লেগ প্রভৃতি সংক্রামক রোগ হতে সতর্কতা অবলম্বন করতে বলেন, অপরদিকে মানবতার হক, দায়িত্ব ও কর্তব্য পালনের প্রয়োজনীয়তা দেখা দিলে সব রকমের সংস্কার উপেক্ষা করে আল্লাহ্র উপর ভরসা করে দায়িত্ব আদায়ে তৎপর হতে নির্দেশ দেন (অনুবাদক) । ۱۷۸۷۷۷۷۷۰3161393.
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।