আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা হয় না এবং আমি বান্দাদের প্রতি অবিচার করি না।” (সুরা ৫০ ৪ ২৯) ইহকাল আর পরকালের সকল ক্ষেত্রে গোপন আর প্রকাশ্যে কেবল আল্লাহকেই ভয় করে চলবে । কারণ, আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার পাপরাশি মোচন করবেন এবং তাকে দেবেন মহা পুরঙ্কার ৷ (সূরা ৬৫ 8 ৫) মহান আল্লাহ তাআলা আরো বলেন, 'আর যারা আল্লাহ এবং তার রাসূলে আনুগত্য করবে, তারা মহাসাফল্য অর্জন করবে । (সুরা ৩৩ ৪ ৭১) কারণ আল্লাহর ভয় তার ক্রোধ থেকে রক্ষা করে, তার শাস্তি থেকে রক্ষা করে, রক্ষা করে আল্লাহর বিরাগ ভাজন হওয়া থেকে । আর আল্লাহর ভয় চেহারাকে উজ্জ্বল করে, পালনকর্তার সন্তুষ্টি আকর্ষণ করে এবং মর্যাদা বৃদ্ধি করে। তোমরা নিজেদের অংশ গ্রহণ করো এবং আল্লাহর প্রতি কর্তব্যে শৈথিল্য করো না । কেননা, আল্লাহ তো তোমাদেরকে তার কিতাব শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন তার পথ, যাতে করে তিনি (প্রকাশ্যে) জানতে পারেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী । প্রতি করেছেন। আল্লাহর দুশমনদের সঙ্গে তোমরাও দ্ুশমনী করো । তোমরা আল্লাহর পথে জিহাদ করবে যেমন জিহাদ করা উচিত । তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং তোমাদের মুসলিম নামকরণ করেছেন । যাতে যারা ধ্বংস হওয়ার তারা যেনো সত্যাসত্য স্পষ্ট হওয়ার পর ধ্বংস হয়, আর যাদের বেচে থাকার, তারা যেনো সত্যাসত্য স্পষ্ট হওয়ার পর বেচে থাকে । আর আন্লাহর সাহায্য ছাড়া (কিছু করার) কোনো শক্তি নেই। তোমরা আল্লাহকে বেশী বেশী স্মরণ করবে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করবে । কারণ, কেউ তার এবং আল্লাহর মাধ্যের সম্পর্ক সুন্দর আর সংশোধন করলে তার এবং মানুষের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে তা যথেষ্ট হবে। আর এটা এজন্য যে, আল্লাহ মানুষের বিচার- ফায়সালা করেন, মানুষ আল্লাহর বিচার করতে পারে না। আল্লাহ মানুষের ৯৭
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।