আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা উপদেশ নিয়ে রাসূলের আগমনে বিরতির পর। আল্লাহ তাকে প্রেরণ নৈকট্য আর মৃত্যু ঘনিয়ে আসার পর । যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে নিশ্চিত সঠিক পথের সন্ধান লাভ করে আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের নাফরমানী করে, সেতো নিশ্চিত বিপদগামী হয়, স্থানচ্যুত হয় এবং গোমরাহীর অতল তলে নিমজ্জিত হয় । আমি তোমাদের ওসীয়ত করছি আল্লাহকে ভয় করে চলবে । কারণ, একজন মুসলমান অপর মুসলমানকে যে বিষয়ে ওসীয়ত করতে পারে, তন্মধ্যে তাকওয়া হলো সর্বোত্তম । একজন মুসলমান অপর মুসলমানকে সুতরাং আল্লাহ তোমাদেরকে নিজেদের ব্যাপারে যে সতর্ক করেছেন, তোমরা সে ব্যাপারে সতর্ক হও। এর চেয়ে উত্তম কোনো নসীহত নেই, নেই এর চেয়ে উত্তম কোনো উপদেশ । আল্লাহর ভয়ে ভীত হয়ে কাজ করাই হলো তাকওয়া । পরকালের ব্যাপারে তোমরা যে সহায়তা- সহযোগিতা তালাশ করতে পারো তা হলো এ তাকওয়া । যে ব্যক্তি তার নিজের এবং আল্লাহর মধ্যকার গোপন এবং প্রকাশ্য বিষয় সংশোধন করে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে কার্য সম্পাদন করে এবং এ ক্ষেত্রে আল্লাহর সন্তোষ ছাড়া অন্য কিছু কামনা করে না, তার পরিমাণ তার মৃত্যু পরবর্তী জীবনে হবে তার জন্য যিকর ও সঞ্চয় স্বরূপ । যখন মানুষ যা অগ্রে প্রেরণ করেছে তার মুখাপেক্ষী হবে, হবে সে জন্য কাঙ্গাল । আর যে কাজ হবে এর বিপরীত, সে জন্য সে ব্যক্তি কামনা করবে যে, যদি তার এবং সে কর্মের মধ্যে দীর্ঘ ব্যবধান সৃষ্টি হতো। আল্লাহ তোমাদেরকে হুশিয়ার করেছেন তার নিজের ব্যাপারে ৷ আর বান্দাদের প্রতি আল্লাহ অতিশয় দয়ালু । আর আল্লাহ তার বাণী সত্য করে দেখান, পুরণ করেন তার ওয়াদা-অঙ্গীকার । এর কোনো খেলাফ তিনি করেন না, করেন না ব্যতিক্রম ৷ কারণ, আল্লাহ তাআলা বলেন, “আমার কথার কোনো রদ-বদল হয় না, কোনো হেরফের ৯৬
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।