আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ইসলামের প্রথম জুমুআ"র খুতবার বঙ্গানুবাদ 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার উটনী কাসওয়ায় চড়ে পবিত্র শহর কুবা থেকে রওনা হলেন, সে দিনটি ছিলো জুমুআ'র দিন। বনু সালিম ইবন আওফের গোত্রে পৌছতে দুপুর গড়িয়ে যায়। তাই সেখানেই তিনি মুসলমানদেরকে নিয়ে জুমুআ'র নামায আদায় করেন। আর এটা ছিলো রানুওয়ানা উপত্যকায় । এটা ছিলো মদীনায় মুসলমানদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমুআ*র নামায অথবা এটি ছিলো মুসলমানদের প্রথম জুমুআ"র নামায । আল্লাহই ভালো জানেন। কারণ, মন্কীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণের পক্ষে সকলে একত্র হয়ে জুমুআর নামা আদায় করা, তাতে খুতবা বা ভাষণ দান করা, ঘোষণা বা আযান দেয়া এবং সমাবেশে ভাষণ দেয়া সমন্তব ছিলো না। কারণ, সময়টা ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুশরিকদের প্রচণ্ড বিরোধিতা আর নির্যাতন নিপীড়নের । ইবন জাবী (রাবী) ইউনুস ইবন আবদুল আলা সূত্রে আবদুর রহমান আল জামাহীর বরাতে বর্ণনা করেন যে, মদীনায় বনু সালিম আমর ইবন আওফ-এর মহন্নায় উপত্যকায়) প্রথম জুমুআর নামাযে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দান করেন, তা ছিলো নিম্নরূপ- “সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার । আমি তার প্রশংসা করছি, তার নিকট সাহায্য চাইছি, তার নিকট মাগফিরাত তথা ক্ষমা ভিক্ষা করছি এবং তার কাছে হিদায়াত কামনা করছি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার প্রতি কুফরী করি না, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরী করে আমি তার সঙ্গে দুশমনী করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ্ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল আল্লাহ তাকে প্রেরণ করেছেন হিদায়াত, নূর আর সত্য দ্বীন সহকারে ৯৫
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।