আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ইরশাদ হচ্ছে- “তোমরা আল্লাহ তাআলার রাসূলের আনুগত হও? অর্থাৎ তার কিতাবের অনুসারী হও। আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, অর্থাৎ তার সুন্নাতের উপর আমল করো। আর তোমাদের আদেশ দাতাদের আনুগত্য স্বীকার করো । অর্থাৎ তাদের এ নির্দেশের প্রতি অনুগত হও যেখানে আল্লাহ তাআলার আনুগত্য রয়েছে। অন্যত্র বলা হয়েছে, যে বিষয়ে তোমরা মতভেদ সৃষ্টি করো, ওর ফায়সালা আন্মাহ তাআলার নিকট রয়েছে।' সুরা-৪২, আয়াত-১০) অতএব, কিতাব ও সুন্াহ যা নির্দেশ দেবে এবং যে মাসআলার উপর সঠিকতার সাক্ষ্য প্রদান করবে ওটাই সত্য এবং অন্য সবই মিথ্যা।” (তাফসীর ইবনে কাসীর, সূরা নিসা তাফসীর) আমাদের বক্তব্য আল-হিদায়া গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, "শাসক কিংবা শাসক নির্ধারিত লোক ছাড়া অন্য কারো জন্য জুমুআ"র জামআত কায়েম করা জাইয নয় । কেননা জুমুআ বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয় । আর সেখানে ইমাম হওয়া কিংবা অন্যকে ইমাম করা শাসকেরই দায়িত্ব । এছাড়া অন্যান্য কারণে কোন কোন সময় ঝগড়ার সৃষ্টি হয়।” অবশ্য পরবর্তী যুগের উলামায়ে কিরাম উন্নিখিত ফাতাওয়াকে ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। মূল ফাতাওয়াটির মৌলকিত্ব বজায় রেখে আধুনিকতার সাথে সামঞ্জস্য সৃষ্টি করেছেন। কারণ সমস্ত পৃথিবীর কোথাও যেহেতু ইসলামী শাসনব্যবস্থা কায়েম নেই, সুতরাং জুমুআ"র মতো একটি ফরয নির্দেশকে সাধারণের মধ্যে জীবিত রাখতে হলে একমাত্র ইবাদত" হিসেবেই সম্ভব। ফলে জুমুআ"র খুতবাটিও একটি ইবাদত" হিসেবে পরিগণিত হয়েছে। আল-হিদায়া গ্রন্থে লিখা রয়েছে, “জুমুআ'র সালাতের আরেকটি শর্ত হলো খুতবা । কেননা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ৯২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।