আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ইসলামী রাষ্ট্রের অথবা ইসলামী নেতৃত্বের পরিবেশ কি আজকের পৃথিবীতে বিদ্যমান? যেখানে শ্রোতাদেরকে বুঝানোর জন্যে ভিন্ন ভাষার আশ্রয় নিতে হবে? আজকের মুসলিম জাতি কি এরকম ইসলামী আইনে পরিচালিত রাষ্ট্রে বসবাস করেন? খুলাফায়ে রাশেদীনের প্রবক্তাগণ জুমুআ*র নামাযের আগে যে ওয়াজ-নসীহত করতেন, তা কি আজকের যুগে প্রযোজ্য? আজকের যুগে মুসলমানগণ কি সেই যুগের মতো ইসলামী রাষ্ট্রে জীবন- যাপন করেন? ইতিহাসে বর্ণিত রয়েছে যে, “ইসলামের দ্বিতীয় খলিফা আমীরুল মু'মিনীন সায়্যিদিনা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু একদিন অর্থাৎ হে সারীয়াহ্ পাহাড়ে আশ্রয় নাও, হে সারীয়াহ্ পাহাড়ে আশ্রয় নাও, হে সারীয়াহ্ পাহাড়ে আশ্রয় নাও। তিনবার তিনি এই কথাগুলো উচ্চারণ করলেন। তারপর তিনি উপস্থিত জনতার দিকে মুখ ফিরালেন এবং যথারীতি খুতবা দিয়ে নামায শেষ করলেন ।” (আল-বিদায়া ওয়ান নিহায়া ৭ম খন্ড পৃষ্ঠা ২৩৮-২৪১) এটি ছিলো ২৩ হিজরীতে অনুষ্ঠিত সায়্যিদিনা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু"র এক সেনাপতি হযরত সারীয়া ইবন মুনাইম রাদিয়াল্লাহু আনহু'র যুদ্ধ জয়ের ঘটনা । পরবর্তীতে হযরত সারীয়া রাদিয়াল্লাহু আনহু যখন মদীনায় ফিরে আসেন, তখন অনেকেই তাকে এই নির্দেশের কথা জিজ্ঞেস করেন। যা তার যুদ্ধ বিজয়েই প্রমাণিত হয়েছে। উক্ত ঘটনাটি খুতবার ভাষা সংক্রান্ত দলীল না হলেও, খুতবা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত মুমিনের জন্য “যিকির' (গুরুত্পূর্ণ ইবদাত) তাতে কোনো সন্দেহ নেই। আর যিকির মানুষকে বিপদ থেকে রক্ষা করে। যিকির মানুষকে দুনিয়ার ক্ষতি ও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। এই কারণেই খুতবা পাঠ জুমুআর নামায শুদ্ধ হওয়ার জন্য প্রধান প্রতিপাদ্য । খুতবা ছাড়া জুমুআ"র নামায শুদ্ধ হয় ৯০
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।