আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা যুক্তির নিরিখে খুতবা প্রথম কথা হলো, ফিকহী বিষয়ে আমরা কোনো যুক্তি দিতে চাই না। দ্বিতীয়তঃ তর্কের খাতিরে তর্ক ও যুক্তির খাতিরে যুক্তি দিয়ে আলোচনা করলেও কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়। যেমন, “যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদীন ও পরবর্তী যুগের বৃজুর্গানে দ্বীনের খুতবাগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে খুতবার কতিপয় ধারাবাহিক উল্লেখ পরিলক্ষিত হয় । যেমন- ১) খুতবায় আল্লাহর প্রসংশা, ২) কলিমায়ে শাহাদাত, ৩) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ, ৪) পবিত্র কুরআন থেকে কিয়দংশ তিলাওয়াত, ৫) সৎ কাজের আদেশ এবং ৬) সমগ্র মুসলমানের জন্য দোয়া । আর এ সবই হয় আরবী ভাষায় ।” (ইমামুল হিন্দ শাহ্‌ ওয়ালীউন্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুন্নাহি আলাইহি রচিত মুছাফফা শরহে মুয়াত্তা |) খুতবা” হয়ে থাকে । তাহলে এরকম খুতবা আরবী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সম্ভব নয়। কারণ আরবী ভাষার উচ্চারণ এতো সুক্ষ বিষয় যে, আরবী উচ্চারণ ভঙ্গি ছাড়া একই শব্দের অর্থগত পার্থক্য মারাত্বক আকার ধারণ করে। এ বিষয়টি আলিম-উলামা সকলেই জানেন । এই জন্য পবিত্র কুরআনের কিয়দংশ শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরয করা হয়েছে। আর জুমুআ"র খুতবায় পবিত্র কুরআন থেকে কিছু তিলাওয়াত করাও ফরয । আধুনিক যুগে যারা জুমুআর খুতবায় অন্য ভাষা ব্যবহার করার পক্ষপাতি, তাদের যুক্তি হচ্ছে- “খৃতবা” শব্দের অর্থ “ওয়াজ-নসীহত' । অথচ ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা দু'জাহানের বাদশাহ হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জুমুআ"র নামাযের আগে যে ওয়াজ-নসীহত দান করেছিলেন, সেই ৮৯

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।