আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আলোচনার আগে আমরা দেখবো শরীয়তের দৃষ্টিতে খুতবা কি। প্রথমেই একটি বিষয় আমাদের জানা দরকার যে, পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি । এবং তিনি মনগড়া কথাও বলেন না। এটা তো ওহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়। (সুরা নাষৃম : ২-৪) অন্য আয়াতে বর্ণিত হয়েছে, “আমি তো শুধু ওহীর অনুসরণ করি, যা আমার কাছে আসে ।” সেরা আন'আম, আয়াত ৫০-এর কিয়দাংশ) হাদীস শরীফে বর্ণিত রয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তুমি আমার কথাগ্ডলো লিখতে থাকো । আল্লাহর শপথ! সত্য কথা ছাড়া আমার মুখ দিয়ে অন্য কোনো কথা বের হয় না।” (ইমাম আহমদ, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহিম, সুত্রঃ তাফসীর ইবনে কাসীর বঙ্গানুবাদ ১৭ খণ্ড পৃষ্ঠা-১৩৭) অন্য আরেকটি হাদীসে সায়্যিদিনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ হতে আমি তোমাদেরকে যে খবর দিয়ে থাকি তাতে কোন সন্দেহ থাকতে পারে না।” আরেকটি হাদীসে বর্ণিত হয়েছে যে, “সায়্যিদিনা হযরত আবু হুরাইরা রাদিআল্লাহ আনহু থেকে বর্ণিত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি সত্য ছাড়া কিছু বলি না।' তখন কোনো একজন সাহাবী তাকে প্রশ্ন করলেন, “হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আপনি তো আমাদের সাথে রসিকতাও করে থাকেন? উত্তরে তিনি বললেন, “তখনও আমি সত্য কথাই বলে থাকি (রসিকতার সময়েও আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না।)” (ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, সুত্রঃ তাফসীর ইবনে কাসীর বঙ্গানুবাদ ১৭ খণ্ড পৃষ্ঠা ১৩৬-১৩৭)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।