আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা অথচ তারা নিজেকে লা-মাযহাবী বলেন। যেমন মাওলানা ইউসুফ ইসলাহী রচিত মাসআলার গ্রন্থ 'আসান ফেকাহ*। গ্রন্থকার নিজে কোন্‌ মাযহাবের অনুসারী সেটা তার গ্রন্থে উন্লেখ নয়। গ্রন্থখানি অনুবাদ ও সম্পাদনা করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের এক সময়ের ভারপ্রাপ্ত আমীর মরহুম আব্বাস আলী খান। পুস্তকখানির মুখবন্ধে প্রকাশক লিখেছেন, “উপমহাদেশে সব মতের অনুসারীই রয়েছে। কিন্তু হানাফী মতের অনুসারীদের সংখ্যাই অধিক বিধায় মতপার্থক্য এড়িয়ে শুধুমাত্র হানাফী মতের উপর ভিত্তি করেই এ গ্রন্থ প্রণীত হয়েছে।” অথচ গ্রন্থখানির অনেক স্থানে হানাফী মাসআলা পেশ লিপিবদ্ধ করা হয়েছে। যে সকল মাসআলা সহজ এবং সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাধে, সে সব বিষয়ে টীকা দিয়ে তাদের নিজস্ব মত উল্লেখ করেছেন। অনেকাংশে দেখা গেছে, কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত কিছু কিছু মাসআলাকে তারা ভিন্ন স্রোতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন। যেমন সফরে বা মুসাফির অবস্থায় কসর নামায সম্পর্কে শরীয়তের সুস্পষ্ট মাসআলা রয়েছে। এ মাসআলায় তেমন কোনো গুরুতৃপূর্ণ মতানৈক্যও চোখে পড়ে না। অথচ মাসআলার নিচে টাকা অধ্যায়ে মাওলানা মওদুদী সাহেবের একটি দীর্ঘ বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “খুব ভালো করে বুঝে নিতে হবে যে, শরীয়তের ব্যাপারে সে ব্যক্তির মনের ফতোয়াই নির্ভরযোগ্য যে শরীয়ত মেনে চলার ইচ্ছা করে, বাহানা খুঁজে বেড়ায় না- (রাসায়েল ও মাসায়েল ১ম খন্ড পৃঃ ১৬৭ এবং আসান ফিকাহ্‌ ১ম খণ্ড ২৭৬ পৃষ্ঠা) অর্থাৎ আল্লামা মওদুদীর এই বক্তব্য থেকে এটাই প্রতিয়মান হয় যে, (১)- ইমাম ও মুজতাহিদগণের সুদীর্ঘকালের প্রতিষ্ঠিত গবেষণার ফসল এইসব মাযহাবগুলো একপ্রকার বাহানা (?) (২) কেউ যদি তার অপর্যাপ্ত বিদ্যা-বুদ্ধি এবং মনগড়া ব্যাখ্যা-বিশ্লেষণ ৮৬

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।