আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা বালাকুট জিহাদের পরের বছর সাইয়িদ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি-এর অনুসারীগণ তার অপপ্রচারে অতিষ্ট হয়ে হারামাইনে ফতোয়া তলব করেন। হারামাইন শরীফাইনে অবস্থিত চার মাযহাবের মুফতিগণ একবাক্যে মৌলভী ব্যানাজীরি কর্মকান্ডকে গোমরাহী ও পথভ্রষ্টকারী আখ্যা দেন। ফলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং আত্মগোপন করেন । কোনো কোনো এঁতিহাসিকের মতে মৌলভী আব্দুল হক ব্যানাজীঁ ইরানী বংশধারার লোক । ভারতে অবস্থান নিয়ে তিনি নিজেকে ব্যানাজী বা বানারসী হিসেবে পরিচিত করেন । ১৯১৮ খৃষ্টাব্দে মৌলভী ব্যানাজীরি শিষ্য মাওলানা মুহাম্মদ হুসাইন বেটালভী (কোনো কোনো এঁতিহাসিকের মতে তার নাম শায়খ সাইয়্যেদ নাজির হুসাইন) বৃটিশ সরকারের আত্ঞাবহ নিযুক্ত হন। এই সুযোগে তিনি “আহলে হাদীস, দলটিকে রাজনীতিমুক্ত ইসলামী সংগঠন হিসেবে রেজিস্ট্রি করিয়ে নেন। তখন থেকেই তাদের কর্মতৎপরতা বাহ্যিকভাবে প্রচার ও প্রসার লাভ করতে শুরু করে। এদের সম্পর্কে উপমহাদেশের প্রখ্যাত আলেমেছ্বীন মাওলানা মুহাম্মদ শাহ শাহজাহানপুরী লেখেন, “আগে এ ধরণের ধ্যান-ধারণার অধিকারী স্বল্প সংখ্যকের উপস্থিতি কোথাও কোথাও দেখা যেতো । কিন্তু বর্তমানের ন্যায় এতো ব্যাপক ছিলো না। ইদানিং কিছু দিনের মধ্যে তাদের নাম বেশ শোনা যাচ্ছে। তারা যদিও নিজেদেরকে আহলে হাদীস, মুহাম্মদী বা মুওয়াহহিদীন বলে প্রচার করে থাকে, কিন্তু আসলে হকের অনুসারীগণ তাদেরকে গায়রে মুকালিদ, লা-মাযহাবী, ওয়াহ্হাবী বলেই অভিহিত করে থাকেন। (আল ইরশাদ ইলা সাবীলির রাশাদ ১৩-পৃষ্ঠা) এ পর্যন্ত “আহলে হাদীস” ফিরকার অনুসারীদের আকিদা সম্পর্কে যথেষ্ট লেখালেখি প্রকাশিত হয়েছে। উলামায়ে কিরাম এদের আকৃদা নিয়ে প্রচুর পরিমাণে তথ্য ও তত্ব আবিষ্কার করেছেন। অধিকাংশ হক্কানী উলামায়ে কেরামের কাছে এটা স্পষ্ট হয়েছে যে, আহলে হাদীসপন্থীরা যখন কোনো বিষয়ের সমাধান খুঁজে পান না, তখন ফিকাহ্র কিতাবের অনুসরণ করেন । ৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।