আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা সাম্রাজ্য পতনের মধ্যদিয়ে উপমহাদেশের সর্বস্তরের মানুষের মাঝে পতিত এক বিশৃংখলাময় ভয়াবহ পরিস্থিতি । নেতা ও নেতৃত্হীন মানুষের মাঝে আশা-নিরাশার এক ছত্রভঙ্গ পরিস্থিতিতে স্বাধীনতা যুদ্ধের ডাক দেন শাহ্ ওয়ালীউল্লাহ্ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি । তিনি দেশটিকে দারুল হর্ব ফতোয়া দিয়ে ধর্মযুদ্ধের আহ্বান জানান। দেশ ও জাতি ঝাপিয়ে পড়ে ধর্মযুদ্ধ বা আজাদী জিহাদে । খন্ড খন্ড যুদ্ধ চলতে থাকে প্রায় শত বছর ব্যাপী । এই যুদ্ধের প্রথম ধাপের সমাপ্তি ঘটে ১৮৩১ খৃষ্টাব্দে, বালাকুটের সাইয়িদ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি-এর শাহাদতের মধ্যদিয়ে ।” (ইসলামী আকীদা ও ফিরাকে বাতিলা) উপমহাদেশীয় জনগণ আবার নেতা ও নেতৃত্হীন দ্বিধাদ্বন্দ্ে পড়েন। এ সময় ইংরেজদের ডিভাইড এন্ড রোল পলিসির মাধ্যমে মুসলমান সমাজে নতুন নতুন ফিতনা জন্ম নেয়। যেমন কাদিয়ানী ফিতনা, পারভেষী ফিতনা, রেজাখানী বা রেজভী ফিতনা ও আহলে হাদীস ফিতনা ইত্যাদি । মৌলভী আব্দুল হক ব্যানাজী বা বানারসী নামক একজন আলিম এই “আহলে হাদীস' ফিতনার জনক । তিনি সাইয়িদ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি-এর জিহাদী দলে অন্তর্ভুক্ত ছিলেন । সুযোগ পেলে মাঝেমধ্যে মুজাহিদদের সামনে দাড়িয়ে ভাষণ দিতেন। এক বক্তব্যে তিনি বলেন, “মুসলমানদের জন্য মাযহাবের অনুসারী হওয়া জরুরী নয়।” এই বক্তব্য শোনামাত্রই আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে উপদেশ দেন। কিন্ত এতে ফল হয়নি । পরে তিনি তাকে দল থেকে বহিষ্কার করেন। (ইনসাফের নিক্তিতে মিলাদ কিয়াম ও মুনাজাত) জিহাদী দল থেকে বহিষ্কৃত মৌলভী ব্যানাজী কখনো- মুহাম্মদী, তাওহীদবাদী, আবার কখনো একত্বাদী বলে নিজের পরিচয় দিতে শুরু করেন । এ সাথে মাযহাবপন্থীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। নতুন দল গঠনেরও চেষ্টা চালাতে থাকেন। ৮৪
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।