আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা তাবিঈ। উদাহরণস্বরূপ আরবী ভাষায় পান্ডিত্যের অধিকারীদের বলা হতো- আহলে আরব । শরীয়তের মাসআলা-মাসায়েল এবং শরীয়ত বিশ্লেষকদের বলা হতো- আহলে ফিকীহ্। কুরআনের তাফসীর বিশারদগণকে বলা হতো- আহলে তাফসীর । ঠিক একই ভাবে হাদীস বিশারদদের বলা হতো- আহলে হাদীস। যেমন ইমাম তিরমিযী রাহমাতুল্লাহি আলাইহি হাদীস গবেষণার একস্থানে আৰু ইবরাহীম আনসারী মাদানী সম্পর্কে লিখেন, “আহলে হাদীসের মতে সে সবল বর্ণনাকারী নয়।” (তিরমিযী, ২/৪২পৃষ্ঠা) একই ভাবে অপর এক বর্ণনাকারী সম্পর্কেও লিখেছেন, “তার স্মরণ শক্তির ব্যাপারে কোন কোন “আহলে হাদীস" সন্দেহ পোষণ করেন।” (তিরমিযী, ২/৪২ পৃষ্ঠা) একইভাবে মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ও বুখারী শরীফের ভাষ্যকারগণও “আহলে হাদীস” এবং “'আসহাবুল হাদীস* মূলতঃ হাদীস বর্ণনাকারীদের বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন । মোদ্দাকথা “আহলে হাদীস" বলতে প্রথম যুগে হাদীস বর্ণনাকারী ও হাদীস বিশারদদের বুঝানো হতো । সে যুগে “আহলে হাদীস" নামে কোনো পৃথক দল বা গোষ্ঠি ছিলো না। তবে “সাবাঈ' খারিজীদের পরবর্তী যুগের একটি দলের নাম হচ্ছে “নাজদাত" । এদের বিশ্বাস বা আব্ন্দাহ্ হচ্ছে, “ইমাম ও মাযহাবের কোনো প্রয়োজন নেই । শুধুমাত্র আল্লাহ্র কুরআনের জ্ঞান ও অভিজ্ঞতাই যথেষ্ট ।” এই দলটি প্রকৃতপক্ষে ফিব্ীহ্'র যুগ বা ইমামদের যুগে জন্ম নিয়েছে । তাদের চিন্তা-গবেষণা ও কর্মকাণ্ডের মধ্যদিয়ে নাজদাত' ফিরকা হিসেবে চিহিতত হয়েছে এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে। (পগুনিয়াতুত ত্বালিবীন পৃঃ ২৭৩-২৭৮) দ্বিতীয় ধারা বা বর্তমান “আহলে হাদীস" দলটি সুদূর অতীতের “সাবাঈ' ফিরকার উপদল “নাজদাত' কি না, ইতিহাসে তা সুস্পষ্ট নয় । তবে অতীতের 'নাজদাত' ও বর্তমান “আহলে হাদীস' ফিরকা অনেকাংশে অভিন্ন । এমনকি মওদুদী মতবাদের সাথেও তাদের যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। বর্তমানের “আহলে হাদীস" দলটির জন্ম ভারত উপমহাদেশে । “মোঘল ৮৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।