আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা গরিষ্ঠ অংশের বিরুদ্ধাচরণ। এ ছাড়া যে কোনো মুজতাহিদের সিদ্ধান্ত মুতাবিক ফতোয়া প্রদানের অনুমতি দেয়া হলে উলামায়ে “সূ” তথা 'ধর্মব্যবসায়ী” আলিমরা নিজেদের ফতোয়াকেও কোন না কোন মুজতাহিদের নামে চালিয়ে দেয়ার মোক্ষম সুযোগ পেয়ে যাবে । পক্ষান্তরে চার মাযহাবের বেলায় সে আশংকা নেই। কেননা এখানে বিশেষজ্ঞ আলিমগণের স্বতন্ত্র জামাত গবেষণা ও বিশ্লেষণের ধারাবাহিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। সুতরাং তাদের সতর্ক দৃষ্টি ফাকি দিয়ে ইমাম চতুষ্টয়ের কোন সিদ্ধান্তেরই ভুল অর্থ করা সম্ভব নয়।” (মাযহাব কি ও কেনো পৃষ্ঠা ৭৭) অতএব শ্রদ্ধেয় মওদুদী সাহেবের গবেষণায় ধরা পড়েছে যে, “ফকীহগণ শরীয়ত প্রণেতা নন'। অথচ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ও অপরাপর ইমামগণের মতে শ্রদ্ধেয় মওদুদী সাহেবের মতো গবেষকরা উলামায়ে “সূ” অর্থাৎ '“ধর্মব্যবসায়ী'। যেহেতু আমরা আগেই বিষয়টি আলোচনা করেছি যে, “আসান ফেকাহ গ্রন্থের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত মাযহাবের নামে নিজের অপব্যাখ্যা প্রচারকার্ষে ধরা পড়েছেন। অন্যদিকে- প্ররম শ্রদ্ধেয় মুজতাহিদ ইমামগণের সমালোচনা করে শ্রদ্ধেয় মওদুদী সাহেব নিজেই খারিজী দলভুক্ত হয়েছেন । আহলে হাদীস ও জুমুআ”র খৃতবা “আহলে হাদীস" দলটি সম্পর্কে এতিহাসিকদের ভিন্ন ভিন্ন উদ্ধৃতি পাওয়া যায়। একটি হচ্ছে ইসলামের প্রাথমিক যুগের পরিভাষার “আহলে হাদীস? । দ্বিতীয়টি বর্তমান যুগের মডারেট “আহলে হাদীস' ৷ ইসলামের প্রাথমিক যুগের পরিভাষায় যারা “আহলে হাদীস" ছিলেন, তারা- হাদীস বর্ণনাকারী, হাদীসের শিক্ষক এবং হাদীস নিয়ে এককভাবে কিংবা সম্মিলিতভাবে চুলচেরা ব্যাখ্যা- বিশ্লেষণ ও গবেষণা করতেন । এদের অধিকাংশই ছিলেন- তাবিঈ ও তাবে- ৮২

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।