আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা (কোরআন সুন্নাহর আলোকে) মূলনীতি ও ধারা-উপধারা নির্ধারণপূর্বক সম্ভাব্য ঘটনাবলী সম্পর্কে ফতোয়া পেশ করেছেন, সেই স্বনামধন্য ইমামগণের অন্যতম হলেন ইমাম মালিক ও ইমাম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি ।” (ফায়জুল কাদীর, শরহু জামেয়ীস সাগীর খণ্ড-১, পৃষ্ঠা- ২১০) একই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হচ্ছে, “কুরআন সুন্নাহর বিচারে ইমাম মুজতাহিদগণের মাঝে ইমাম মালিক ও লাইস বিন সা'আদ, ইমাম আওষায়ী ও সুফিয়ান সাওরী (োহমাতুল্লাহি আলাইহি) এর প্রত্যেকেই স্ব স্ব সময়ের ইমাম ছিলেন । সুতরাং তাকলীদের ক্ষেত্রে এদের মাঝে তারতম্য করার অধিকার কোন মুসলমানের নেই । অবশ্য দু'টি অনিবার্ষ কারণে বর্তমানে কতিপয় মুজতাহিদের তাকলীদের ব্যাপারে নিষেধ করা হয়ে থাকে । প্রথমতঃ (নিষেধকারীদের মতে) তাদের মাযহাবের প্রতিনিধিতৃকারী কোন আলিম বিদ্যমান নেই। আর মৃত ব্যক্তির তাকলীদের বৈধতা সম্পর্কে জোরালো মতবিরোধ রয়েছে। এক পক্ষের মতে কোন অবস্থাতেই তা বৈধ নয়। অন্য পক্ষের মতে, মৃত মুজতাহিদের মাযহাব বিশেষজ্ঞ আলিম বর্তমান থাকার শর্তে তা বৈধ । আর চার ইমামই শুধু এ শর্তের মাপকাঠিতে পূর্ণ উত্তীর্ণ হতে পারেন । দ্বিতীয়ঃ (নিষেধকারীগণ বলে থাকেন যে,) বিলুপ্তির শিকার মাযহাবগুলোর প্রতিকূলে ইজমা সম্পন্ন হয়ে গেছে। তবে এ ধরনের ইমাম ও সিদ্ধান্তের অনুরূপ হলে তা অবশ্যই সমর্থিত ও শক্তিশালী হয়ে যাবে ।” (ফায়জুল কাদীর, শরহু জামেয়ীস সাগীর খণ্--২, পৃষ্ঠা- ৪৪৬) এ প্রসঙ্গে শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “রাসূলুল্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “গরিষ্ঠ অংশের অনুসারী হও ।' বলা বাহুল্য যে, অন্যান্য মাযহাবের বিলুপ্তির কারণে এখন চার মাযহাবের অনুসরণই গরিষ্ঠ অংশের অনুসরণ এবং তা লংঘনের অর্থ হলো ৮১

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।