আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা মুনাফেকীর কাজ ।” “আল্লাহ ও তার রসূলের হুকুম-আহকামের সমালোচনা করা, তার মধ্যে ক্রুটি বের করা, সময়োপযোগী মনে না করা, এ ধরনের উক্তি করা যে, এসব অন্ধযুগের কাজ-কারবার । এসব কিছুই ভ্রান্ত চিন্তাধারার ফলশ্রুতি যার সাথে ঈমানের কোনই সম্পর্ক নেই।” (আসান ফেকাহ পৃষ্ঠা ৫৯) পাঠকগণ লক্ষ্য রাখবেন- শরীয়তের সর্বজন স্বীকৃত একটি মাসআলা হচ্ছে মোজার উপর মাসেহ করা । উল্লিখিত “আসান ফেকাহ" গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে, “চামড়ার মোজার উপর মাসেহ জায়েয হওয়ার ব্যাপারে প্রায় সকলেই একমত । তবে পশমী, সৃতী, রেশমী ও নাইলন মোজার উপর মাসেহ জায়েয হওয়া না হওয়ার ব্যাপারে কিছু মতভেদ আছে। ফিকাহর কিতাবগুলোতে যে সকল মোজার উপর মুসেহ করার অনুমতি দেওয়া হয়েছে, যেগ্তলোর মধ্যে নিন্নলিখিত চারটি শর্ত পাওয়া যাবে ।- ১) এমন মোটা হবে যা কোন কিছু দিয়ে না বাঁধলেও পায়ের উপর লেগে থাকবে । ২) এমন মজবুত হবে যে, তা পায়ে দিয়ে তিন মাইল পায়ে হেটে যাওয়া যাবে । ৩) এতখানি মোটা হবে যে, ভেতর থেকে পায়ের চামড়া দেখা যাবে না। ৪) ওয়াটার প্রুফ হতে হবে যেন উপরে পানি দিলে পানি চুষতে না পারে এবং পানি নীচ পর্যন্ত পৌঁছতে না পারে। যে সব মোজায় এ চারটি শর্ত পাওয়া যাবে না, তার উপর মুসেহ জায়েয হবে না।” (আসান ফেকাহ পৃষ্ঠা ১২৪) উন্লিখিত মোজার উপর মাসেহ প্রসঙ্গে আল্লাম মওদুদী সাহেব দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মধ্যে এক পর্যায়ে বলেছেন, “এসব বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে, শুধু মোজা এবং শুধু জুতা এবং মোজা পরা অবস্থায় জুতার উপর মুসেহ করাও এরূপ জায়েয যেমন চামড়ার মোজার উপর । এসব বর্ণনায় কোথাও এমন পাওয়া যায় না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকীহগণের আরোপিত শর্তপগ্ুলোর মধ্যে কোন একটি শর্তের কথা বলেছেন। আর কোথাও এ বর্ণনা পাওয়া যায় না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপরোক্ত সাহাবীগণ যে মোজার উপর মুসেহ ৭৯

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।