আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা নাহমাদুহু ওয়ানুসান্লিআলা রাসুলিহিল কারীম- সূচনা “তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে, সে যেনো তাকে প্রতিহত করে, যদি এতে তার ক্ষমতা না থাকে তবে যেনো প্রতিবাদ করে, এটাও যদি করতে না পারে তবে যেনো অন্তর দ্বারা তাকে ঘৃণা করে এবং এটা হচ্ছে দুর্বল ঈমানের বহিঃপ্রকাশ ।” (বুখারী আস-সাহীহ) জুমুআর খুতবায় আরবী ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করা যায় কিনা উক্ত প্রশ্নটি ইদানিং হাটে-ঘাটেও বাজারজাত হয়ে গেছে । ইসলামকে আধুনিকায়ন করার তৎপরতা থেকেই উক্ত প্রশ্ন বা বিষয়টির জন্মা। এ কথা সকলেই জানেন যে, ইসলাম সর্বদাই বিজ্ঞানসম্মত, যৌক্তিকতার উর্ধ্বে এবং চির আধুনিক । কিন্তু তারপরও “ইসলামকে আধুনিক” করার তৎপরতা মূলতঃ ইয়াহুদী চক্রান্ত থেকেই জন্মলাভ করেছে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অপ্রতিরোধ্য ইসলামী বিজয়কে রোধ করার একটি মাত্র পথই বাকী ছিলো । আর এ পথটাও আবিষ্কার করেছিলো ইয়াহুদীরাই । যাকে বলে- "11500. ০8010991001, 1011) ড/11]) (17917 অর্থাৎ “বিজয়ী হতে না পারলে বন্ধু সেজে ভেতরে ঢুকে যাও ।' এই তৎপরতা শুরু হয়েছিলো সেই ২৪ হিজরীতে সায়্যিদিনা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু*র খিলাফত আমলে । তখন সেই গোষ্ঠির নাম ছিলো খাওয়ারিজ বা খারিজী। ৭
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।