আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা নড়বড়ে করা যাবে, সেসব স্থানেই টুকিয়েছেন ভিন্ন জিনিস । উদাহরণ স্বরূপ- “খুতবার সময় নামায পড়া, কথা বলা, যিকির ও তসবীহতে মুশগুল হওয়া, খানাপিনা করা, সালাম করা, সালামের জবাব দেয়া, এমন কোন কাজ করা যা খুতবা শুনতে বিঘ্ন সৃষ্টি করে তা মাকরূহ তাহরিমী । খুতবার সময়ে কাউকে শরীয়তের হুকুম শিখানো, নেক কাজের উপদেশ দেয়াও নিষিদ্ধ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন ইমাম খুতবা দেয় তখন যে কথা বলে তার দৃষ্টান্ত, যে কিতাবের বোঝা বহন করে তার মতো এবং যে ব্যক্তি খুতবার সময় অপরকে বলে, চুপ কর, তার জুমা হলো না।' (মুসনাদে আহমদ, তাবরানী- সুত্রঃ আসান ফেকাহ পৃষ্ঠা ২৯৮) এতে বুঝা গেলো জুমুআর খুতবা একটি ইবাদত অর্থাৎ নামায সদৃশ । অথচ শ্রদ্ধেয় মওদুদী সাহেব লিখেছেন, “খুতবার এ বুনিয়াদী উদ্দেশ্য তখনই পুরণ হতে পারে যখন খতীব শ্লোতাদেরকে তাদের নিজস্ব ভাষায় সম্বোধন করবেন যাতে করে শ্রোতাগণ বুঝতে পারেন ।” (আসান ফেকাহ পৃষ্ঠা ২৯৮) একই গ্রন্থে অন্যত্র লেখা হয়েছে, “প্রকাশ থাকে যে, খুতবার জন্যে তাহারাত (পবিত্রতা বা অজু করা) শর্ত নয়। (হেদায়া)” উল্লিখিত ফাতাওয়াটি হানাফী মাযহাবের বিখ্যাত ফিকাহ গ্রহ্থু আল-হিদায়ার নামে একটি মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয় । আল-হিদায়া গ্রন্থে (১ম খণ্ড পৃষ্ঠা ১৫৬) প্রথমেই লিখা হয়েছে, “তাহারাত অবস্থায় দাড়িয়ে খুতবা দিবেন ।” পরে লেখা হয়েছে, অবশ্য যদি কেউ ভূলে যায়, সেটা ভিন্ন কথা ।* কিন্তু এখানে “আসান ফেকাহ গ্রন্থের পৃষ্ঠা ৩০১'-এ বলা হয়েছে, “খুতবার জন্যে তাহারাত শর্ত নয়।” এইভাবে ফিকাহর সিদ্ধান্তসমূহ ইচ্ছেমতো গ্রহণ এবং বর্জন করা হয়েছে। আল্লাম মওদুদী সাহেব নির্দেশিত আসান ফেকাহ গ্রন্থের অন্যস্থানে বলা হয়েছে, “আল্লাহ ও রাসূলের হুকুম আহকাম নিজের ইচ্ছেমত ব্যাখ্যা করা, তার অর্থ বিকৃত করে আপন স্বার্থের অনুকূল করা এবং আল্লাহ ও রাসূলের আদেশ-নিষেধগুলো হুবহু পালন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা চরম ৭৮
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।