আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা মওদুদী সাহেব অত্যন্ত পরহেজগার ব্যক্তি! তিনি আরবী ভাষার মূল্যায়নকে প্রথমেই আলোচনা করেছেন। অথচ এই পদ্ধতি হচ্ছে সাধারণ মানুষের ব্রেনওয়াশ বা মগজ ধোলাই করার রাজনীতি । এ ছাড়াও তিনি জুমুআ'র প্রথম খুতবার ভাষা ব্যবহার সম্পর্কে আরবী ভাষার আন্তর্জাতিক মানকে ক্ষুন্ন করেছেন । এমনকি তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষার সমালোচনা করেছেন । যেহেতু সাহাবায়ে কিরাম কখনো আরবী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেন নাই। যদিও অনেক সাহাবী ভিন্ন ভাষা জানতেন এবং ইসলামের দাওয়াতী কাজে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন । কারণ তারা এটা ভালো করেই উপলব্ধি করেছিলেন যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আবিষ্কৃত জুমুআ'র খুতবাও আল্লাহ্‌র পক্ষ থেকে ওহীর মধ্যে সামিল এবং এটা একটা ইবাদত । . শ্রদ্ধেয় মওদুদী সাহেব অত্যন্ত সুন্দর ও সাবলিল ভাবে ভারতের পূর্বসূরী উলামায়ে কেরামের এমন সমালোচনা করলেন, যা অত্যন্ত আপত্তিকর । একটি মাত্র বাক্য দিয়ে ইতিহাসের একটি বিরাট অধ্যায়কে অবমূল্যায়ন করেছেন। যে ইতিহাসের ভেতর লুকিয়ে রয়েছে লাখ লাখ মুসলমানের ঈমান-আমল, জান-মাল ও ইজ্জত-আক্রু । ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষিত মাত্রেই এটা জানেন যে, বৃটিশ ভারতের উলামায়ে কিরাম সেদিন দারুল হরব ফাতাওয়া দিয়ে বৃটিশ বিরোধী আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, সে আন্দোলনের কারণেই দেশ স্বাধীন হয়েছে। তা-না হলে সমগ্র ভারত অন্তত হাজার বছরেও স্বাধীনতা পাবার কথা ছিলো না। অন্যদিকে ইসলামের দৃষ্টিতে এবং সকল মাসআলা- মাসায়েলের বিচারে ভারতবর্ষে সেদিন জুমুআ না পড়ার সিদ্ধান্ত (দারুল হরব) সঠিক ছিলো। একই সাথে রাজনীতির দিক থেকে জনগণকে এক্যবদ্ধ করার জন্যেও এই ফাতোয়াটা ছিলো অত্যন্ত সময়োপযোগী ।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।