আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা আর্তজাতিক ভাষা । অথচ এই বিষয়টি তাদের মাথায় ঢুকে না যে, বৃটেনের অধিকাংশ মসজিদে অন্ততঃ পাচ-সাতটা ভাষার লোক উপস্থিত থাকে। বাঙালী অধ্যুষিত মসজিদে অন্ততঃ চৌদ্দ আনা মুসল্লী থাকেন বাঙালী । এদের অধিকাংশই ইংরেজী বুঝে না। কিন্তু খতীব সাহেব খুতবা পাঠ করেন ইংরেজীতে । আর এদের মধ্যে যারা ইংরেজী বুঝে তাদের অধিকাংশই 'জুম্মাবারের মুসন্লী”। এরা শুধুমাত্র ঈমানের দাবি আদায়ের জন্যে সারা সপ্তাহের কেবল জুমুআ বারেই মসজিদে আসে । তা ছাড়া জুমুআর খুতবায় খতীব সাহেবের দু'চারটা ভিন্নভাষী খুতবার শব্দে কিন্তু কুরআন কর্তৃক নির্দেশিত “সৎ কাজের আদেশ ও অসৎ কর্মের নিষেধ”-এর প্রকৃত দাবি আদায় হয় না। কারণ- এই সকল লা-মাযহাবী খতীবগণ ভালো করেই জানেন যে, পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী জনগণকে “সৎ কাজের আদেশ' দিতে গেলে প্রথমে তাকেই কারাগারে যেতে হবে । অর্থাৎ রাষ্ট্রের বর্তমান সরকার তাকে সন্ত্রাসী তৎপরতার দায়ে দোষী সাব্যস্ত করবে। বৃটেনের ইতিহাসে এরকম ঘটনার অনেক প্রমাণ বিদ্যমান । তা ছাড়া জুমুআ"র খুতবায় ভিন্ন ভাষা ব্যবহারের ফাতাওয়ায় একটি সিদ্ধান্ত এরকমও আছে যে, কেউ যদি মোটেই আরবী ভাষা জানে না, কিংবা আরবী পড়তে পারে না, তার জন্যে অন্তত জুমুআ*র নামায আদায়ের স্বার্থে ভিন্ন ভাষায় খুতবা দেওয়া জায়েয । কিন্তু এই বিশেষ সুযোগটাকে সামনে নিয়ে যারা যুক্তির নিরিখে ফাতাওয়া আবিষ্কার করেছেন, তারা কিন্তু বোকা কিংবা অশিক্ষিত নন। বরং বহু ভাষায় কথা বলা ও বক্তব্য দেয়ার মতো অভিজ্ঞতা রাখেন । মাধ্যম হিসেবে স্বীকৃত হতো, তাহলে পবিত্র কুরআন-হাদীসের ভাষা হতো ডজন ডজন। উচ্চারণের বিভিন্নতার কারণে অর্থ বিকৃতি ঘটতো মারাত্মকভাবে । তাওরাত, যাবুর ও ইঞ্জিলের মতো পবিত্র কুরআন শরীফও তার মূলনীতি হারিয়ে অস্তিত্হীন হয়ে যেতো । সুতরাং যে বা যারাই জুমুআ'র খুতবায় ভিন্ন ভাষা ব্যবহারের পক্ষপাতি, তারা নিঃসন্দেহে হাদীস ৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।