আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা তার দেখাদেখি তা নিয়মিত করতে থাকবে, ফলে এটা তাদের ওপর ফরয করে দেয়া হবে ।” (বুখারী আস্সাহীহ, মুসলিম আস্সাহীহ্) অনুরূপভাবে, জুমুআ”র নামায এমনিতেই ফরয । উপরত্তু খুতবাও যদি ফরয হয়ে যায়, তাহলে ব্যাপারটা কষ্টসাধ্য হয়ে যাবে। যা অন্যান্য মাযহাবের গৃহীত সিদ্ধান্তের কথা আগেই উল্লেখ করা হয়েছে। ফলে ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হচ্ছে- অপ্রত্যাশিত কারণে কেউ যদি জুমুআ*র খুতবা আঞ্চলিক ভাষায় দিয়েও দেয়, তাহলে তাদের নামায বিনষ্ট হবে না। অর্থাৎ দ্বিতীয়বার নামায ও খুতবা আদায় করতে হবে না, সেদিকে খেয়াল করেই খুতবায় অন্য ভাষা ব্যবহারকে মাকরূহ সাব্যস্ত করেছেন। তবে এটাও লক্ষ্য রাখতে হবে যে, হানাফী মাযহাবে ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির মতে জুমুআ"র খুতবায় আঞ্চলিক ভাষা ব্যবহার মাকরূহ* সাব্যস্ত হওয়ার অর্থ কিন্তু জায়েয নয়! বরং নিষিদ্ধ হিসেবেই গণ্য করা হয়েছে। এ বিষয়ে যুক্তির কোনো স্থান নেই। অন্যদিকে, যুক্তির মাধ্যমে সুন্নাতের পরিপন্থী কাজকেই বিদআত বলে। সুতরাং কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত ও প্রতিষ্ঠিত কোনো মাসআলাকে যুক্তির মাধ্যমে খপ্তন করে নতুন মাসআলা আবিষ্কার করাও বিদআত এবং এরকম আবিষ্কৃত মাসআলা অনুসরণ করা হারাম । অতএব দ্বীনের হিদায়াত প্রাপ্তির সাথে বুঝ (তাফহীম) কিংবা যুক্তির কোনো সম্পর্ক নেই। হিদায়াত একমাত্র আল্লাহ রাববুল আলামিনের সিদ্ধান্তেই হয়ে থাকে । পবিত্র কুরআনেই একথার প্রমাণ রয়েছে। কেবল খুতবার ভাষা বুঝলেই যে, মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে, এমন কথাও শুদ্ধ নয় । বৃটেনে লা-মাযহাবী তৎপরতায় পরিচালিত এমন কিছু মসজিদ আছে, যেখানে ইদানিং জুমুআর খুতবায় বহুভাষা ব্যবহার করা হয়। অথচ বহুভাষা বলতে তারা শুধুমাত্র আরবী ও ইংরেজীর ব্যবহার করেন । অর্থাৎ তারা একথা বুঝাতে চান যে, আরবী হচ্ছে মুসলমানদের ভাষা এবং ইংরেজী হচ্ছে ৬৫
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।