আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা যদি মলদ্বার দিয়ে বায়ু বের হয়, তাহলে ওষু নষ্ট হয়ে যায়। এই সিদ্ধান্তটি ও সকল মাযহাবেই এক এবং অভিন্ন । কিন্তু প্রশ্ন হচ্ছে- বায়ু বের হওয়ার কারণে যে স্থানটি দুর্গন্ধময় (?), বা অপবিত্র (?) হলো, সে স্থানটি ধৌত না করে শরীরের অন্যান্য স্থান ধুয়ে পরিষ্কার করলেই পবিত্রতা অর্জিত হয়। এখানে যুক্তি নির্ভর বিধানের কোনো স্থান নেই। সুতরাং রক্ষণশীল উলামায়ে কিরাম এইসব বিষয়ের ব্যাখ্যা-বিশ্লেষণ করেন ঠিকই, কিন্তু যুক্তির মাধ্যমে গ্রহণ কিংবা বর্জন করেন না। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে জানা গেছে যে, জান্নাত ও জাহান্নামের স্বরূপ বর্ণনা দেয়া যাবে, কিন্তু উদাহরণ দেয়া যাবে না। কারণ- এরকম কিছুই পৃথিবীতে বিদ্যমান নেই, যার সাথে তুলনা করা যাবে । অতএব- “যা দেখবো তা মানবো" এই নীতিকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামের নীতি হচ্ছে- কুরআন ও হাদীস ভিত্তিক । অর্থাৎ ব্যক্তি ও কর্ম সবই থাকতে হবে কুরআন-হাদীসের ভেতরে সীমাবদ্ধ । এই কারণেই ইসলামে যুক্তিবাদীদের কোনো স্থান নেই। যুক্তির মাধ্যমে কোনো ফিক্হী সিদ্ধান্তও গ্রহণ করা হয় না। অবশ্য লা-মাযহাব একদল আধুনিক হিংসুটে সমালোচক আবিষ্কার করেছেন যে, হানাফী মাযহাবে ১২৫টি মাসাআলা রয়েছে সহীহ হাদীসের বিপরীতে, অর্থাৎ যুক্তিনির্ভর । অথচ পরবতীতে একথাও প্রমাণিত হয়েছে যে, ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির একটি মাসআলাও সহীহ হাদীসের বিপরীত কিংবা যুক্তিনির্ভর নয়। বরং এ হাদীসগ্তলো সমালোচকদের চোখে পড়েনি বিধায় এমনটি ঘটেছে । জুমুআ"র খুতবা প্রসঙ্গে ইমাম আযম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হচ্ছে- “আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া মাকরূহ ।” কারণ, “হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি একান্তিক আগ্রহ থাকা সত্তেও তা পরিত্যাগ করতেন এই ভয়ে যে, লোকজন ৬৪

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।