আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা সম্পর্কে ইতিহাসে বর্ণিত রয়েছে যে, সায়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাদের কাছে কোন হাদীস বর্ণনা করি, তখন জানিও যে, রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) নামে কোন মিথ্যা কথা বলার চেয়ে আকাশ থেকে পতিত হওয়াও আমার কাছে অধিক পছন্দনীয় । আর আমি ও তোমরা যখন পরস্পর কথা বলি মনে রেখো- যুদ্ধে কৌশল অবলম্বন করা বৈধ । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। তিনি বলেছেন, শেষ যুগে আমার উম্মতের মধ্য থেকে একদল লোক বের হবে । তাদের বয়স কম হবে এবং জ্ঞানের দিকে তারা হবে মূর্খ । তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ন্যায় উত্তম কথা বলবে । তারা কুরআন পাঠ করবে। কিন্তু তোমাদের কিরাআত তাদের কিরাআতের তুলনায় তুচ্ছ মনে হবে । তোমাদের সালাত (নামায) তাদের সালাতের তুলনায় কিছুই নয়। তোমাদের সওম তাদের সাওমের তুলনায় কিছুই মনে হবে না। তারা কুরআন পাঠ করবে এই ভেবে যে, কুরআন তাদের কল্যাণ দান করবে কিন্তু আসলে তা তাদের অকল্যাণ ডেকে আনবে । তাদের সালাত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন তীর তার শিকার ভেদ করে বেরিয়ে যায়।” সায়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, “দ্বীন যদি মানবীয় মতামত নির্ভর হতো তাহলে মোজার োমড়ার মোজা) উপরের চেয়ে তলায় মাস্‌্হে করাই উত্তম হতো। কিন্তু আল্লাহর রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি মোজার উপরেই মাস্হে করতে দেখেছি । (আল- হিদায়া পৃষ্ঠা ৩৮) সকল মাযহাবের এটা গৃহীত সিদ্ধান্ত যে, ওযুর ফরয চারটি । ১) সমস্ত মুখমগ্ডল একবার ধোয়া। ২) কনুইসহ একবার উভয় হাত ধোয়া । ৩) মাথার চার ভাগের এক ভাগ একবার মাসেহ করা । ৪) টাখ্নুসহ উভয় পা একবার ধোয়া। অন্যদিকে, ওষু নষ্ট হওয়ার কারণের একটি প্রধান কারণ এমন আছে যে, ৬৩

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।