আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা বলেন, “তোমার জন্য ইহাই রহিল যে, তুমি জান্নাতে ক্ষুধার্তও হইবে না, নগ্নও হইবে না এবং সেখানে পিপাসার্তও হইবে না, রৌদ্রক্রিষ্টও হইবে না।” (সুরা ২০, আয়াত ১১৮-১১৯) উপরোক্ত তিনটি আয়াতের অপব্যাখ্যা করেই সম্ভবত স্বর্ণের দেশ জান্নাতুল মাওয়া'য় সর্বপ্রথম প্রতারণামূলক একটি যুক্তির সৃষ্টি করেছিলো অভিশপ্ত শয়তান । যুক্তিনির্ভর এবং অপব্যাখ্যার মাধ্যমেই মানুষ আজ “পরীক্ষা কেন্দ্র” নামক পৃথিবীর বাসিন্দা। আল্লাহ্র নির্দেশ অমান্য করে অহংকারী শয়তান যখন হযরত আদম (আঃ)-কে সিজদা করতে অস্বীকৃতি জানালো, তখন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শয়তান, জান্নাতের দরোজার বাইরে দীড়িয়ে অত্যন্ত মধুর ও সঙ্গিতের সুরেলা কণ্ঠে হযরত আদম (আঃ)-কে ডাকতে থাকে । শয়তানের সে আহ্বানকে পবিত্র কুরআনে লিপিবদ্ধ করা হয়েছে, “অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিলো । সে বলিল, হে আদম! আমি কি তোমাকে বলিয়া দিবো জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা?” (সুরা ২০, আয়াত ১২০) হযরত আদম (আঃ) জবাবে বলেন, “তুমি কোন বৃক্ষের কথা বলছো হে? জবাবে শয়তান তাকে সেই বৃক্ষের কথাটি বললো, যে বৃক্ষের কাছে যেতে আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া (আঃ)-কে নিষেধ করেছিলেন হযরত আদম (আঃ) বললেন, এটা তো নশ্বর ও পতনের বৃক্ষ । অবিনশ্বর ও অমরত্তের বৃক্ষ তো এটা নহে। এই বৃক্ষ তো অপমাণিত ও লঙ্জিত হবার বৃক্ষ । আল্লাহ্র নৈকট্য ও তার দরবারে সম্মান বৃদ্ধির পরিবর্তে দূরত্ব বৃদ্ধি ও অপদস্থ হবার কারণ । সে কারণেই আল্লাহ্ তাআলা এই বৃক্ষের ধারে-কাছে যেতে নিষেধ করেছেন ।' হযরত আদম (আঃ)-এর কাছে সুযোগ না পেয়ে শয়তান তখন হযরত হাওয়া (আঃ)-কে সুরে সুরে বললো, আমি কি আপনাকে এমন একটি সুসংবাদ দেবো, যে সুসংবাদে আপনারা লাভবান হবেন? শয়তানের এই কোমল ও মধুর কণ্ঠের গীতিময় কথাগুলো পবিত্র কুরআনে হুবহু লিপিবদ্ধ ৬০
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।