আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পৃষ্ঠা ৩৭১) এতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে, খুতবায় আরবী ছাড়া ভিন্ন ভাষা ব্যবহার তৎপরতাটিও মুলত যুক্তির মাধ্যমেই জন্ম নিয়েছে । যে তৎপরতাটির মাধ্যমে খারিজীদের জন্ম হয়েছিলো । আর এই খরিজীরাই জন্ম দিয়েছে এবং এখনোও দিচ্ছে মুসলিমদের মাঝে বিভিন্ন দল, উপদল, মতবাদ ও ফিরকার । অন্যদিকে এটাও একটা সঙ্গত এবং গ্রহণযোগ্য বিষয় যে, রক্ষণশীল আলিম-উলামাই ইসালেমর প্রকৃত রক্ষণাবেক্ষণকারী । তারাই ইসলামকে রক্ষা করেন। কিন্তু যারা নতুন, আধুনিক, ননপ্রযান্টিসিং কিংবা নিজেকে রক্ষণশীল হিসেবে মনে করেন না, প্রকৃত পক্ষে তারাই খারিজী অর্থাৎ ইসলামের ধ্বংস-সাধনকারী | যুক্তি যুক্তি শব্দের আভিধানিক অর্থঃ সংযোগ, মিলন, কারণ, হেতু, পরামর্শ, মন্ত্রণা ইত্যাদি । যুক্তি শব্দটির ব্যাখ্যা-বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো একটি স্থায়ী বিষয় বা বস্তুর সাথে আরেকটি বিষয় বা বস্তুর সংযোগ বা মিলন ঘটানোকেই যুক্তি বলে । ইসলামের দৃষ্টিতে যুক্তির উদাহরণ নিম্নরূপ- মহান আল্লাহ্ রাব্বুল আলামিন হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করে তার দেহের অংশ বিশেষ থেকেই হযরত হাওয়া (আঃ)-কেও সৃষ্টি করেন । আল্লাহ্ বলেন, “তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও উহা হতে তার স্ত্রী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়।” (সুরা ৭, আয়াত ১৮৯) আল্লাহ্ তাআলা অন্যত্র বলেন, “(স্মরণ করো সে সময়ের কথা), যখন তোমার প্রতিপালক ফেরেশ্তাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি।” (সূরা বাকারা, আয়াত ৩০) আরেক স্থানে আল্লাহ তাআলা ৫৯
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।