কথকতা বিসমিল্লাহির রাহমানির রাহীম । কথা উঠেছিলো- জুমুআ”র খুতবা আরবী ছাড়া ভিন্ন ভাষায় দেয়া যাবে কি-না । সাথে সাথে উত্তর দিয়েছিলাম, “যদ্দুর জানি! আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়া যাবে না। ভিন্ন ভাষায় খুতবা দিয়ে জুমুআর নামায পড়লে, নামায আদায় হবে না।' যারা বিষয়টি জানতে চেয়েছিলেন, তাদেরকে এরকম বলে তো চলে এসেছি। কিন্তু নিজের মনকে প্রবোধ দিতে পারছি না। সময় করে টেলিফোনে জিজ্ঞেস করলাম শায়খুল হাদীস হাফিয মাওলানা আবদুল জলিল সাহেবকে । তিনি বললেন, “ভিন্ন ভাষায় খুতবা দান মাকরূহ, সাথে সাথে আবার বললেন, “মাকরূহ তাহরিমী”। সমাজ ভদ্রতা শেষ করে তার সাথে টেলিফোন আলাপচারিতা শেষ করলাম । কিছুক্ষণ পর টেলিফোনে কথা হলো অনুজপ্রতিম মাওলানা আবদুল আউয়াল হেলালের সাথে । ভিন্ন প্রসঙ্গের আলোচনায় চলে এলো জুমুআ*র খুতবায় ভাষা সংক্রান্ত বিষয়টি । তিনি বললেন, “আমি যতোটুকু জানি- হানাফী মাযহাবের মতে ভিন্ন ভাষায় জুমুআ*র খুতবা মাকরূহ'। অবশ্য “মাকরূহ তাহরিমী' নয়। কারণ মাকরূহ তাহরিমী” হচ্ছে হারামের কাছাকাছি। দু'টো ভিন্ন অভিমতের প্রকৃত স্বরূপ আবিষ্কারের লক্ষ্যেই তথ্যানুসন্ধানের প্রয়াস। “মাকরূহ' না “মাকরূহ তাহরিমী' আবিষ্কার করা মূল উদ্দেশ্য নয়। তবে উল্লিখিত দু'জন আলিম দ্বীনি সম্পর্কের দিক থেকে একজন আমার অগ্রজ এবং অন্যজন অনুজ । আর দু'জনের অনুসন্ধিৎসু মানসিকতায় আমি এতোটাই আপ্লুত যে, তাদের অবয়বে নায়েবে-নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করছি। একই সাথে আরেক নায়েবে-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাওলানা জালালুদ্দীন কালারুকী, যার কাছে আমি সর্বদাই খণী। তাদের পরোক্ষ ও প্রত্যক্ষ অনুপ্রেরণায় হাদীস শেখার আগ্রহ সৃষ্টি হয়েছে। আল্লাহ্ রাব্বুল আলামিন আমার এই আগ্হকে কবুল করুন । আমীন । | আবদুল মুকিত মুখতার অক্টোবর ২০১০ লন্ডন
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.