আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআ’র খুতবা: একটি যৌক্তিক পর্যালোচনা ইন্টারনেট সংস্করণ
/ ৯৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ছাড়া ভিন্ন ভাষায় জুমুআর খুতবা ৪ একটি যৌক্তিক পর্যালোচনা নিয়ে শুরু করেছে জুমুআ”র খুতবায় আরবী ছাড়া ভিন্ন ভাষা ব্যবহারের তৎপরতা । যুক্তি দেওয়া হচ্ছে- “খুতবা যেহেতু ভাষণ-বক্তৃতা বা ওয়াজ- নসীহত, অতএব যে কোনো ভাষায় দেওয়া যেতে পারে ।' ফলে লা-মাযহাবী দলভুক্ত লোকেরা বিষয়টিকে সহজেই গ্রহণ করে নেয়। এদের দেখাদেখি কিছু সংখ্যক সাধারণ মানুষও ধোকায় পড়ে যায়। তারা মনে করে, জুমুআর শ্লোতাগণ খুতবার ভাষা বুঝতে পারলেই ইসলামের বহুল প্রচার হয়ে যাবে । উদাহরণ স্বরূপঃ- “ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কোন কোন মসজিদে খুতবায় কিয়দংশ আরবীর পরে স্থানীয় ভাষা ব্যবহৃত হয়। খুতবা সম্মন্ধে হাদীসগুলি অধ্যয়ন করিলে নিশ্চত ধারণা জন্মে যে, (১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলীফাগণ সাময়িক সমস্যাদি সম্মন্ধে মৌখিক খুতবা দিতেন। (২) তাহাদের কোনও দুইটি খুতবাই এক প্রকার নহে। (৩) মুসলিমগণ তাহাদের খুতবা শ্রবণ করিয়া তাহা বুঝিয়াছেন ও তদনুসারে কাজও করিয়াছেন । (8) তাহাদের সময় যেহেতু সকল মুসলিম আরবী বুঝিত তাই আরবীতেই খুতবা দেওয়া হইত । এইজন্য দেশের আধুনিক উলামা সম্প্রদায় মনে করেন যে, খুতবার উদ্দেশ্য সফল করিতে হইলে খুতবার অন্তত উপদেশের অংশটি শ্রোতার বোধগম্য স্থানীয় ভাষায় অনুবাদ হওয়া সমুচিত এবং বর্তমান গতানুগতিকভাবে যে লিখিত খুতবা পাঠ করা হয় তাহা সুন্নাহসম্মত না হইলেও জাইয । রক্ষণশীল আলিমগণের মতে খুতবায় আরবী ভিন্ন অন্য ভাষা ব্যবহার নিষিদ্ধ ।” (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পৃষ্ঠা ৩৭১) উল্লিখিত উদাহরণ থেকে একটি ইতিহাস পাওয়া গেছে যে, খুতবায় আরবী ছাড়া আঞ্গলিক ভাষা ব্যবহার ভারত উপমহাদেশেই জন্ম লাভ করেছে। একইভাবে- খুতবার উদ্দেশ্য সফল করার যুক্তিতে আধুনিক উলামাদের ধ্যান-ধারণাটিও সঘিবেশিত করা হয়েছে। সবশেষে লেখা হয়েছে- “রক্ষণশীল আলিমগণের মতে খুতবায় আরবী ভিন্ন অন্য ভাষা ব্যবহার নিষিদ্ধ।” (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ৫৮

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।